‘হিটলু বাবু’ গ্যাংয়ের ১০ সন্ত্রাসী গ্রেফতার
গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযানটি পরিচালনা করা হয়।
রাজধানীর মাটিকাটা এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর সক্রিয় সদস্য।
গত সোমবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বিশেষ এ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ৩ টি স্বয়ংক্রিয় পিস্তল, ১ টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হিটলু বাবু গ্যাংয়ের ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযানটি পরিচালনা করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।