হিজড়াদের উৎপাত যেন ডাকাতিকেও হার মানায়
২০২২ সালে হিজড়াদের হয়রানির ঘটনা ৫ হাজারের বেশি
, ০৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৮ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কোনো বাসায় শিশুর জন্মের খবর পেলেই হিজড়ারা চাঁদা দাবি করছে বলে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন। সরেজমিনে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম বেশ কয়েকটি ঘটনা জানা গেছে। চাঁদা না পেয়ে হিজড়ারা পরিবারে সদস্যদের লাঞ্ছিত করেছেন বলেও ভুক্তভোগীরা জানান।
গত ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলার পর ১০ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনার শিকার ছিলেন এক সাংবাদিক। শিশুর জন্মের খবর পেয়ে একদল হিজড়া তার বাসায় গিয়ে চাঁদা দাবি করে। না পেয়ে বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে তারা।
পুলিশ বলছে, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে একদল হিজড়া। তারা নতুন ভবন, বিয়েবাড়ি, সামাজিক অনুষ্ঠান, শিশু জন্ম হলে চাঁদা, নতুন দোকান করতে গেলে চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, হিজড়াদের বিষয়ে এমন অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বশেষ মামলায় কয়েকজন গ্রেপ্তার হওয়ার পর নতুন কোনো অভিযোগ তার কাছে আসেনি।
হিজড়াদের সংগঠন ‘হিজড়া কল্যাণ ফেডারেশনের’ সভাপতি আবিদা সুলতানা মিতু বলে, এ ধরনের কাজ সম্পূর্ণ অবৈধ। এমন আচরণে জড়িতদের শাস্তি হওয়া দরকার। তারা (গ্রেপ্তারকৃতরা) জামিনের জন্য তার সহায়তা চেয়েছিল। কিন্তু সে এগিয়ে যায়নি।
মিতু বলে, ‘আমি জানি, এমন কাজ আর করবে না বললেও, জামিনের পর তারা কারও কথা শুনবে না। তাই আমি বলে দিয়েছি, অপরাধ করেছ জেলেই থাক।’
হিজড়াদের উৎপাতের মুখে মানুষ সাধারণত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চেয়ে থাকেন। জাতীয় জরুরি সেবাকেন্দ্রে কর্তব্যরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, হিজড়াদের হয়রানির অভিযোগ প্রায়ই আসে।
তিনি বলেন, ‘আমরা সারা দেশ থেকে প্রতিদিনই অসংখ্য কল পাই। হিজড়াদের দ্বারা মানুষ হয়রানির শিকার হন। আমরা চেষ্টা করি, পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের সহায়তা দিতে।’
জাতীয় জরুরি সেবার তথ্য অনুযায়ী, ২০২২ সালে হিজড়াদের হয়রানির পাঁচ হাজারের বেশি ঘটনা আছে। এর মধ্যে দোকানে ৪ হাজার ৬৪৪ ও বাসাবাড়িতে প্রায় ৪০০টি। চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত হিজড়াদের হয়রানির ৩ হাজার অভিযোগ এসেছে। এর মধ্যে বাসাবাড়িতে প্রায় আড়াইশ ও ব্যবসা প্রতিষ্ঠানে আড়াই হাজারের বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












