মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নূরে মুজাসসাম হুজুর পাক ছল্লাল্লাহু ইসলাম উনার প্রতি অপবাদ ও অবমাননা, পবিত্র দ্বীন ইসলাম উনার অবমাননা, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রতিরোধে এবং ইসলামবিরোধী, ইসলাম বিদ্বেষী ও নাস্তিক্যবাদীদের অপতৎপরতা ও অপপ্রচারণা রোধে

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৮ ধারা অনুরূপ দন্ড সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ বহাল রাখার দাবী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, সকাল ৪:০২
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৮ ধারা অনুরূপ দন্ড সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ বহাল রাখার দাবী
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম,
আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর স্থলে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ প্রনয়ন করতে যাচ্ছে। প্রস্তাবিত এই আইনটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর অনুরূপ তবে কোন কোন ধারায় সংশোধন আনা হচ্ছে। তন্মধ্যে রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ধারা। কোন ব্যক্তি বা গোষ্ঠি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করার বা উস্কানী প্রদানের অভিপ্রায়ে যে কোন ইলেকট্রোনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রকারের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধে আঘাত একটি অপরাধ। এ ধারায় সংশোধিত অপরাধটি প্রতিরোধ দমন ও বিচার করার লক্ষ্যে প্রনীত দন্ড/সাজা একটি সময়োপযোগী পদক্ষেপ। সংশোধিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সম্পর্কে সরকারের পক্ষ থেকে জনগণের মতামত চাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে উক্ত খসড়া আইন সম্পর্কে আমাদের মতামত জ্ঞাপন করছি।

সাংবাদিক বন্ধুগণ:
ধর্মীয় অধিকার, ধর্মীয় পবিত্রতা রক্ষা ও ধর্মীয় অবমাননা রোধ করার জন্য একটি সুনির্দিষ্ট আইন জরুরী। বিশেষ করে বর্তমান আধুনিক জামানায় ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়াস্থ সুযোগে যত্রতত্র ধর্মীয় সব অবমাননারোধ কল্পে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮টায় বর্নিত শাস্তির বিধান যথাযথ ছিল। ধারাটি সফলভাবে বাস্তবায়ন হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নিয়ে বিভিন্ন মহল থেকে উত্থাপিত বিতর্কের প্রেক্ষিতে সরকার সাইবার নিরাপত্তা আইন ২০২৩ প্রনয়ন করতে যাচ্ছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারা নিয়েই মূলত: আজকের আমাদের বক্তব্য।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ধারায় যা বলা হয়েছে-
সরকার প্রস্তাবিত আইনের ২৮ ধারা সংশোধন আনতে চাইছে। পূর্বের আইনের এই ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করার বা উসকানি অভিপ্রায়ে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান, যা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে, তাহলে এই ব্যক্তির এই কাজ হবে একটি অপরাধ।
কোনো ব্যক্তি এই অপরাধ সংঘটন করলে তিনি অনধিক পাঁচ বছর কারাদন্ডে বা অনধিক ১০ লাখ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। আর এই অপরাধ দ্বিতীয় বার করলে তিনি অনধিকার দশ বছর কারাদন্ডে বা অনাধিক ২০ লাখ টাকা অর্থদন্ডে উভয় দন্ডে দন্ডিত হইবেন।
প্রস্তাবিত আইনে এটি (২৮ ধারা) পরিবর্তন করে জামিনযোগ্য করা হয়েছে (আগে অজামিনযোগ্য ছিল) এবং সাজা কমানো হয়েছে। এখন এই অপরাধের সাজা সর্বোচ্চ দুই বছর ও পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমলযোগ্য আইনটিকে অআমলযোগ্য করা হয়েছে।

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ-
মূলত: ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ধারাটির আগমন ঘটেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধনী, ২০১৩ এর ৫৭ ধারার এর অংশ বিশেষ থেকে সংশোধন করে, যেখানে বলা হয়েছিল, কোনো ব্যক্তি যদি ওয়েবসাইটে বা অন্য কোন ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্ভুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ। (২) কোনো ব্যক্তি উপ- ধারা (১)-এর অধীন অপরাধ করিলে তিনি অনধিকার চৌদ্দ বছর এবং ন্যূনতম সাত বৎসর কারাদন্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত হইবে।
সম্প্রতি সরকার প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ ধর্মীয় অনুভূতিতে আঘাতের (২৮ ধারা) সাজা কমিয়ে আনার যে উদ্যোগে নিয়েছে, আমরা আশঙ্কা করছি এর মাধ্যমে অনলাইনে নতুন করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কার্যক্রম বৃদ্ধি পাবে, যা খুবই আশঙ্কার বিষয়। পাশাপাশি সেই ধর্মবিরোধী কার্যক্রমের প্রতিক্রিয়ায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন করে অবনতির আশঙ্কা রয়ে যায়।

এ পরিস্থিতিতে আমাদের দাবী হলো-

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ২৮ ধারার সাজা কিছুতেই হ্রাস করা যাবে না। প্রয়োজনে আরো বৃদ্ধি করতে হবে। দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই তা করতে হবে।

সুপ্রীম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে আমাদের দাবী ধর্মের নামে কুপ্রচরণা উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য জননিরাপত্তার জন্য সহায়ক নহে, বরং তাহা শান্তি-শৃঙ্খলা রক্ষার পরিপন্থী বিধায় এই অপরাধটি সংঘটিত হইলে জনস্বার্থে কমপক্ষে ১০ (দশ বছর) কারাদন্ড এবং ১ কোটি টাকা অর্থদন্ড সহ পড়মহরুধনষব ড়ভভবহপব ও অজামিনযোগ্য হিসাবে বহাল রাখা হউক।

ধন্যবাদান্তে-
গিয়াস উদ্দীন আহমেদ
আহব্বায়ক:
ভয়েস অব লইয়ার্স অব বাংলাদেশ ও
সাবেক সেক্রেটারী
সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৬ মিনিট আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৪ ঘণ্টা আগে