হাসিনা ৪১ সাল পর্যন্ত থাকলে স্বাধীনতা দিল্লির পায়ের নিচে থাকতো -ফারুক
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, শেখ হাসিনা যদি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির পায়ের নিচে থাকতো।
গতকাল জুমুয়াবার প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, শেখ হাসিনা যদি ২০৪১ সাল পর্যন্ত থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির পায়ের নিচে থাকতো। যারা মায়ের বুক খালি করেছে তারা কিভাবে ভারতে পালিয়ে গেল তাদের নামে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এই সরকারকে। তারেক রহমান বলেছেন আমরা এমন একটি নির্বাচন চাই যেই নির্বাচনে কবর থেকে উঠে এসে যেন ভোট দিতে না পারে। একজন ব্যক্তি যেন একটা ভোটই দিতে পারেন। ইউনূস সরকারকে যৌক্তিক সময় নিয়ে অবশ্যই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অবিলম্বে রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে জনপ্রতিনিধিদের হাতে দেশের দায়িত্বভার দেওয়া হোক।
তিনি বলেন, ১৬ বছরের নির্যাতন, ১৬ বছর আয়নাঘরে থাকা, ১৬ বছরের গুম, ১৬ বছরের খুন, করা স্বৈরাচারী শেখ হাসিনাকে আল্লাহ দেশ থেকে বিতাড়িত করেছেন। বাবার দেশ হিসেবে তিনি গর্ব করতেন সেই বাবার মৃত্যুর মাসেই তিনি বিদায় নিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।