হাসিনা-কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের দেয়ার আদেশ
জুলাই গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই দুই আসামির সম্পদ বাজেয়াপ্ত করে সেই অর্থ জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে বিচারক।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পৌনে তিনটার দিকে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।