হাসিনার পরিণতি না চাইলে ভারত নয়, জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিন -উপদেষ্টা আসিফ
অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন।
বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।
অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে-ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীন দেশের মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।
আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তো ভারতের আশীর্বাদ কারো ছিল না, সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকেই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করুন।
গতকাল শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার (আসিফ মাহমুদ) জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত ক রা হতো। এই অঞ্চলের মানুষের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার- এ বিষয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নিব। আমিও বলব যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।