হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বছিলা মেট্রো হাউজিং এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
অনুসন্ধানী সাংবাদিক সামির মারফতে জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালকের ছেলে রুবেল আহমেদ ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে একাধিক ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। বিশেষ করে গত ১৫ জানুয়ারি ২০২৫ সালে বহুল আলোচিত কলকাতার পার্ক হোটেলের এক গোপন বৈঠকে রুবেলের ভার্চুয়ালি সংযুক্ত থাকার তথ্য প্রকাশ্যে আসে, যা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।