হাসিনার উল্টো সুর, এখন বলছেন- ‘উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই’
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্বে থাকা শেখ হাসিনার উল্টো সুর শোনা যাচ্ছে। ক্ষমতাচ্যুতির প্রায় ১৫ মাস পর এসে তিনি বলছেন, তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। অথচ গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে পতনের পর থেকেই হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতা-কর্মীরা যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করে আসছিলেন।
নিজেদের বিশ্বাসের এবং প্রচারিত সব ‘ষড়যন্ত্র তত্ত¦’কে উড়িয়ে দিয়ে হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ‘ভালো ও স্থিতিশীল সম্পর্ক’ রয়েছে। তাই ‘ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত’, এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই।
হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের নারিকেল দ্বীপের নিয়ন্ত্রণ চায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।