‘হাসিনাকে ভারত ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে সেটা হবে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পন না করে, তাহলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। পরবর্তীতে আমরা বিশ্ব সমাজে কী পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করার থাকলে আমরা করে যাবো।
উপদেষ্টা বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত ১১৩টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।