হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
গাজীপুরে হাসপাতাল থেকে অপহৃত শিশুকে নগরীর ভোড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সুলতানা খাতুন ও ফারজানা আক্তার নামে দুই নারীকে। সুলতানা (২৬) নেত্রকোনার বারহাট্টা থানার বাউশী গ্রামের সুলতান মিয়ার স্ত্রী। সে গাজীপুর মহানগরীর ভোড়া (চৌকিদারবাড়ি) এলাকায় ভাড়া থাকে।
অপর নারী ফারজানা (১৯) ভোলার মনপুরার হাজীরহাট গ্রামের আনসার আলীর মেয়ে।
উদ্ধার হওয়া শিশু হাবিব (১) বাবা সুজন মিয়া (২৮) ও মা হামিদা আক্তার (২২) দুজনই শ্রমিক। তাদের সাত বছরের আরো একটি ছেলে রয়েছে। দুই ছেলেকে নিয়ে তারা গাজীপুর মহানগরীর মাঝিরখোলা এলাকায় ভাড়া থাকেন।
সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ডান হাঁটুতে আঘাত পাওয়ায় দেড় মাস আগে বড় ছেলে হাবিবকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করান সুজন মিয়া। ছোট ছেলেকে নিয়ে স্ত্রী হামিদা আক্তার ও আত্মীয়রা মিলে শিশুটিকে হাসপাতালে দেখাশোনা করতেন।
ওসি আরো জানান, গত বুধবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত এক মহিলা কৌশলে ছোট ছেলে লাবিবকে অপহরণ করে নিয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সদর থানায় মামলা করেন হামিদা আক্তার।
হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গতকাল জুমুয়াবার ভোর ৪টার দিকে অপহৃত শিশুটিকে সুলতানার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
সুলতানার ঘরেই অপেক্ষা করছিল তার বান্ধবী আফরোজা। শিশুটিকে নিয়ে আফরোজার ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তারা দুজনই শিশু পাচারকারী দলের সদস্য। তাদের রিমান্ডে এনে জ্ঞিাসাবাদ করা হবে বলে জানান ওসি জিয়াউল ইসলাম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।