হাসপাতালের বিছানার চাদর সাদা থাকে কেন?
, ১২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
অসুস্থতা যখন আর ঘরে বসে সারানো সম্ভব হয় না, তখন যেতে হয় হাসপাতালে। হাসপাতালে কেউ শখ করে যায় না, কিন্তু সুস্থতার প্রয়োজনে কখনো কখনো সেখানে যেতে হয়। নিজে সেখানে থাকুন বা রোগী দেখতে যান, কখনো কি খেয়াল করেছেন যে হাসপাতালের বিছানার চাদর সব সময় সাদা হয়?
চারপাশে এমন অনেক কিছুই থাকে যা আমরা অনেকেই স্বাভাবিক হিসেবে ধরে নেই। যেমন হাসপাতালে বিছানার চাদর সাদা থাকবে, এটা স্বাভাবিক মনে হয়। কিন্তু এর পেছনেও থাকে কিছু কারণ। কারো মনে যদি প্রশ্ন জাগে যে কেন হাসপাতালের বিছানার চাদর সাদা হয়, তবে তার উত্তর জেনে নিন-
পরিচ্ছন্নতা: হাসপাতালের বিছানার চাদর সাদা রাখার সবচেয়ে বড় কারণ হলো পরিচ্ছন্নতা। সেখানে বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা করা হয় বলেই পরিচ্ছন্নতার বিষয়ে সামান্য ছাড়ও দেয়া চলে না। তাই সতর্কতার অংশ হিসেবে বিছানার চাদর সাদা রাখা হয় যেন সামান্য ময়লা হলেও সহজে বুঝতে পারা যায়। অন্য কোনো রঙের চাদর হলে ময়লা হলেও তা বোঝা যায় না। এদিকে সাদা রঙের চাদরে ময়লা সহজেই স্পষ্ট হয় ফলে চাদর পাল্টে দেওয়াও সহজ হয়।
রক্তক্ষরণ এবং অন্যান্য: কোনো কোনো রোগীর ক্ষেত্রে শরীর থেকে রক্ত কিংবা অন্য কোনো তরল নিঃসৃত হতে পারে। অনেক সময় ভিন্ন রঙ্গের হলে তা স্পষ্ট বোঝা যায় না। তাই রোগীর শরীরে থেকে যদি কোনো তরল বা রক্ত গড়ায় তাহলে তা সহজে বুঝতে পারার জন্য সাদা রঙের চাদর ব্যবহার করা হয়। এতে রোগীকে দ্রুত পরিষ্কার করা এবং চিকিৎসাসেবা দেওয়া সহজ হয়।
মানসিক স্বাস্থ্য ভালো থাকে: শুধু শারীরিক নয়, রোগীর মানসিক অবস্থা ভালো রাখাও সমান জরুরী। কারণ মানসিক অবস্থা ভালো থাকলে তা সার্বিকভাবে সুস্থ হতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে, বিছানার চাদর সাদা হলে তা রোগীর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। হাসপাতালে সাদা চাদর ব্যবহার করার এটিও একটি কারণ।
কক্ষ সতেজ রাখে: আলোর প্রতিফলন ঘটায় সাদা রং। এতে পুরো কক্ষে একটি সতেজ ও শুভ্র ভাব আসে। যেটি রোগীর সুস্থ হওয়ার জন্য জরুরী। কারণ স্যাঁতস্যাঁতে কক্ষ ও ক্যাটক্যাটে রং আরও বেশি অসুস্থ করে তুলতে পারে। চোখের শান্তির একটি বিষয় আছে। রোগীকে উৎফুল্ল রাখতে তাই বিছানার চাদর সাদা রাখা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












