হামের টিকাদান কর্মসূচির লক্ষ্য ২ কোটি শিশু
নিজস্ব সংবাদদাতা:
সরকার আগামী জুন মাসের শুরুতে একটি বিশেষ টিকাদান কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে শিশুদের নয় মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। তবে বিশেষ এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। শিশুদের মধ্যে সংক্রমণের উচ্চ হার বিবেচনায় বয়সসীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকার টিকা সংগ্রহের জন্য জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী সংস্থার সহায়তায় টিকা, সিরিঞ্জ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে।
কর্মসূচিতে একটি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। এছাড়া মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং এলাকাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের কাজও চলবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।