হামাস আমার চুল কাটেনি, বন্দিদশা নিয়ে মিথ্যাচার হচ্ছে -মুক্ত পণবন্দী ইসরাইলি
, ১৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরাইলি নারী নোয়া আরগামানি গত জুমুয়াবার বলেছে, সে যে আঘাত পেয়েছে, সেটা হামাসের আক্রমণ থেকে নয়, বরং তাকে উদ্ধারের সময় দখলদার ইসরাইলিরা যে বিমান হামলা চালিয়েছিল, তা থেকে হয়েছে।
এর আগে গত বুধবার টোকিওতে জি৭ দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দিদশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলো। গত ৭ অক্টোবর থেকে সে হামাসের হাতে বন্দী ছিলো।
গত বুধবার তার উদ্ধৃতি দিয়ে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে, তা ভুল এবং বিভ্রান্তিকরভাবে কিছু অংশ থেকে হয়েছে বলে সে দাবি করেছে।
সন্ত্রাসবাদী ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত খবরের অসঙ্গতি তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেছে যে- ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি।
সে টোকিও বক্তৃতা নিয়ে দখলদার ইসরাইলি মিডিয়া কভারেজের উল্লেখ করে বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় এখানে যা ঘটেছে, তা অগ্রাহ্য করতে পারি না। এখানে আমার কথাকে অপ্রাসঙ্গিকভাবে কিংবা বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়েছে।’
সে বলেছে, ‘আমার বন্দিদশার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি, তারা আমার চুল কাটেনি; ইসরাইলি বিমান বাহিনীর এক পাইলট একটি দেয়াল গুঁড়িয়ে দিলে আমি আহত হই। আমি ৭ অক্টোবরের শিকার। আমি মিডিয়ার হাতে আবারো শিকার হতে চাই না।’
সন্ত্রাসবাদী ইসরাইল গত জুনে গাজার নুসেরাত ও দির আল-বালা উদ্বাস্তু শিবির থেকে আরগামানিকে উদ্ধার করে। ওই অভিযানের সময় অন্তত ২৩৬ ফিলিস্তিনি শহীদ হয়। তাদের বেশিভাগই ছিল নারী ও শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)