বিদায়ী বাইডেন প্রশাসন
হামাসকে যুদ্ধবিরতির চাপ, ইসরায়েলকে অস্ত্র বিক্রি
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতি র জন্য নতুন চুক্তিতে সই করতে হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ চুক্তিতে হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কারবি গত জুমুয়াবার সাংবাদিকদের এ কথা বলেছে।
কারবি বলেছে, কাতারের দোহায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এ আলোচনা চালিয়ে যেতে দখলদার ইসরায়েলের পক্ষ থেকে দোহায় আরেকটি প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। হোয়াইট হাউস দখলদার ইসরায়েলের এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। বাইডেন প্রশাসনের শেষ সময়ে এসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এ প্রচেষ্টার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন একদিকে যেমন হামাসকে চাপ দিচ্ছে, অন্যদিকে আবার ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টিও চূড়ান্ত করছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে।
যুদ্ধবিরতির কথা বলে আসলেও যুক্তরাষ্ট্র তার নীতি বদলায়নি। বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারির দাবি করে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ২০ বিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধবিমান ও অন্য সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)