হামলার শঙ্কায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান
রংপুর সংবাদদাতা:
রাজধানীতে সংঘর্ষের পর সারাদেশে জাতীয় পার্টির অফিস অভিমুখে লংমার্চের ঘোষণায় রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোন অবস্থানেই নেই জাতীয় পার্টি। অফিসে এসে ঝামেলা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। রাজধানীতে মব প্রতিহত করতে ভিপি নুরসহ অন্যদের ওপর যে হামলা হয়েছে, সেটা সেনাবাহিনী ও পুলিশ করেছে। এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নগরীর পায়রা চত্বরে পার্টি অফিসের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর জাপার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হন। নেতৃবৃন্দ ছাড়াও নেতাকর্মীরা অফিসটির আশেপাশে অবস্থান নিয়েছেন।
অবস্থান নেয়া রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের বহু নেতাকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগকে প্রমোট করেছে তারা। কিন্তু দায়সারা হিসেবে জাতীয় পার্টির ওপর দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।