হানিয়াকে শহীদ করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল মোসাদ -প্রতিবেদন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী গাজার হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে শহীদ করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল দখলদার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের সদস্যরাই তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনের তিনটি কামরায় বোমা পেতে রেখেছিলো। এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।
সংবাদমাধ্যম প্রতিবেদন অনুসারে, ইসমাইল হানিয়াকে শহীদ করার পরিকল্পনা আরও মাস কয়েক আগেই করা হয়েছিল। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি। তখন হানিয়া রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে গিয়েছিলেন। সেসময়েই তাকে শহীদ করার পরিকল্পনা ছিল মোসাদের।
নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই কর্মকর্তা টেলিগ্রাফকে বলেছেন, রাইসির জানাজায় ব্যাপক ভিড় থাকায় সেসময় হানিয়াকে শহীদ করা সম্ভব হয়নি। এর বদলে পরবর্তীতে যখন হানিয়া তেহরান সফর করবেন এবং কোথায় অবস্থান করতে পারেন, সেই তথ্য নিশ্চিত হয়েই ভবনটির তিনটি কামরায় বোমা পেতে রেখে আসে মোসাদের এজেন্টরা।
ইসমাইল হানিয়া যে ভবনে ছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বোমা রাখার জন্য মোসাদের এজেন্টরা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেশ কয়েকটি কামরায় প্রবেশ করে। এসময় তারা তাদের পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা করেছেন। বোমা সেট করে আসার পরপরই মোসাদ এজেন্টরা ইরান ছেড়ে চলে যায়।
ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, মোসাদের অধিকাংশ সদস্য ইরান ছাড়লেও বেশ কয়েকজন রয়েই যায়। এর মধ্যেই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হানিয়া। সেসময় রয়ে যাওয়া মোসাদের মধ্য থেকেই কয়েকজন হয়তো বাইরে থেকে হানিয়ার বাসভবনে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। তাতে হানিয়া ও তার এক দেহরক্ষী শহীদ হন।
হানিয়ার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা এখন নিশ্চিত যে মোসাদ ইরানের ইসলামি রেভ্যুলেশনারী গার্ড কর্পসের ‘আনসার আল-মাহদি সুরক্ষা ইউনিট’ থেকে এজেন্ট ভাড়া করেছিল। এই ইউনিটিই ইরানে দেশি-বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইআরজিসির একটি সূত্র বলেছে, এ ঘটনা কেন্দ্র করে আইআরজিসিতে একে অপরকে দোষ দেওয়ার খেলা শুরু হয়েছে। আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি নিজ বাহিনী থেকে সদস্যদের বহিষ্কার ও গ্রেফতার করছে। এমনকি কয়েকজনকে মৃত্যুদ-ও দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।