হাতের লেখা কেন বর্তমান যুগেও গুরুত্বপূর্ণ
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
প্রযুক্তির যুগে এসে কিবোর্ড এবং স্ক্রীন আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যালয় থেকে দফতর পর্যন্ত হাতের লেখার জায়গা দখল করে নিয়েছে। বিশ্বের কিছু বিদ্যালয়ে বাচ্চাদের এখন টানা হাতের লেখা শেখানোও বন্ধ করে দেওয়া হয়েছে।
গবেষণা বলছে, কাগজে কোনো কিছু হাতে লেখার কিছু মানসিক সুবিধা আছে এবং আধুনিক যন্ত্রপাতি এ সুবিধা কখনোই দিতে পারে না।
বেশিরভাগ গবেষণা থেকে দেখা যায়, মানুষ কম্পিউটারে কোনো কিছু লিখে মনে রাখার তুলনায় হাতে লিখে আরও ভালোভাবে কোনো কিছু মনে রাখতে পারে।
ভালো স্মৃতি ধরে রাখা থেকে শুরু উন্নত শিক্ষা ব্যবস্থার ফলাফল পর্যন্ত হাতে লেখার চর্চা চালিয়ে যাওয়ার মাধ্যমে আমরা তথ্য কীভাবে শিখি এবং মনে রাখি, তা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে।
হাতে লেখার সুবিধা:
হাতে লেখার অনেক উপকারিতা রয়েছে, যেগুলো প্রধানত লেখার প্রক্রিয়ায় একাধিক অনুভূতির উপস্থিতির কারণে।
হাতের লেখা এবং শেখার মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা থেকে জানা গেছে, কলম ধরতে, কাগজে চাপ দিতে এবং হাতের সাহায্যে অক্ষর ও শব্দ তৈরি করতে অনেক মনোযোগের প্রয়োজন হয়, যা একটি জটিল দক্ষতা। এই জটিল প্রক্রিয়া শব্দকে অক্ষরের সঙ্গে যুক্ত করার পাশাপাশি শিশুদের পড়তে এবং বানানে সাহায্য করে।
বয়স্করাও হাতে লেখার প্রচেষ্টার মধ্য দিয়ে উপকার পায়।
আরবি শিখছে এরকম ৪২ জন বয়স্ক অংশগ্রহণকারীকে নিয়ে একটি গবেষণা করা হয়। এতে দেখা যায়, টাইপিং বা শুধু দেখে যারা অক্ষর শিখেছেন তাদের তুলনায় যারা হাতে লিখে অক্ষর শিখেছিলেন, তারা দ্রুত অক্ষরগুলো শনাক্ত করছিলেন, নাম বলার ক্ষেত্রে তাদের সুবিধা হচ্ছিলো এবং নতুন শেখা অক্ষরগুলো উচ্চারণ করার সময়েও তারা ভালো করেছেন।
২০৫ জন তরুণের ওপর চালানো জরিপের মাধ্যমে আবিষ্কার করা গেছে, অনেক শিক্ষার্থী হাত দিয়ে লেখার সময় বেশি মনোযোগী থাকে এবং তাদের স্মৃতিশক্তিও ভালো থাকে, যা টাইপ করার তুলনায় বেশি কার্যকর। এটি নির্দেশ করে, আমরা যেভাবে তথ্য সংগ্রহ করি তার জন্য আমাদের স্পর্শের অনুভূতি অনেক গুরুত্বপূর্ণ।
গবেষক জানায়, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, হাত দিয়ে লেখার সময় পুরো মস্তিষ্ক সক্রিয় থাকে। কিন্তু টাইপ করার সময় মস্তিষ্কের ছোট ছোট কিছু অংশ কাজ করে। এর মানে, হাত দিয়ে লেখার সময় মস্তিষ্কের বেশি অংশ কাজ করে।
এই গবেষণায় আরও দেখা গেছে, হাত দিয়ে লেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, যা শেখার জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের আলফা ও থেটা তরঙ্গ শেখা ও মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি, হাত দিয়ে লেখার সময় এই তরঙ্গগুলো সক্রিয় থাকে। কিন্তু টাইপ করার সময় তা থাকে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












