হাতের তালু ঘামে কেন, নিয়ন্ত্রণের উপায় কি?
, ১৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সামিন, ১৩৯১ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
গরম-শীত যাই থাকুক না কেন সারা বছরই হাতের তালু ঘামার সমস্যায় ভোগেন অনেকে। এটি একইসঙ্গে অস্বস্তিকর এবং নানা কাজে সমস্যা সৃষ্টিকারী।
হাতের তালু ঘামে কেন ও এর প্রতিকার সম্পর্কে বিশেষজ্ঞ মুহম্মদ জয়নুল আবেদীন দীপু বলেন, শরীরের স্নায়ুতন্ত্রের একটি অংশ (সিমপেথেটিক) অতি সংবেদনশীল হয়ে ঘাম-গ্রন্থিকে অতিরিক্ত সক্রিয় করলে এই সমস্যা সৃষ্টি হয়। তখন স্বাভাবিকের চেয়ে বেশি হাত ঘামে। বিভিন্ন রোগের কারণেও হাতের তালু অতিরিক্ত ঘামতে পারে। যেমন-
থাইরয়েড হরমোনের সমস্যা (হাইপার-থাইরয়েডিজম) থাকলে, ডায়াবেটিস, অতিরিক্ত দুঃশ্চিন্তা, হৃদযন্ত্রের সমস্যা থাকলে, সন্তানসম্ভাবা অবস্থায়, পারকিনসন ডিজিজ, কিছু ক্যানসার আবার কোনো রোগ ছাড়া অজানা কারণেও হাত অতিরিক্ত ঘামতে পারে।
হাতের তালু ঘামলে কী করবেন?
বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত গরম আবহাওয়ায় বা ব্যায়াম করলে কারো হাত স্বাভাবিকভাবে ঘামে, এতে কোনো ঝুঁকি থাকে না। কিন্তু যদি ওপরে উল্লেখ করা অন্য কোনো কারণে বা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হাতের তালু ঘামে তবে তা অস্বাভাবিক হিসেবে বিবেচনা করতে হবে।
যদি কারো অতিরিক্ত হাত ঘামার ফলে দৈনন্দিন কাজে বিঘœ ঘটে, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে একজন মেডিসিন, হরমোন অথবা নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












