‘হাতের কব্জি কেটে বানাতো টিকটক’, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কেরানীগঞ্জ থেকে ২ সহযোগীসহ শুটার আনোয়ারকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, ছিনতাইয়ের সময় কবজি কেটে নেয় আনোয়ারের দলবল। এ কারণে তার গ্রুপ পরিচিত হয়ে ওঠে কবজি কাটা গ্যাং হিসেবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) র্যাব ২- এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
খালিদুল হক হাওলাদার জানান, দীর্ঘদিন নজরদারির পর অবশেষে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই সহযোগীসহ আনোয়ারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের এ কর্মকর্তা বলেন, দীঘদিন শিশু-কিশোরদের ধারালো চাপাতি দিয়ে কোপানোর প্রশিক্ষণ দিয়ে আসছিলো মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার। এরপর তাদেরকে মাঠে নামানো হয় ছিনতাই-চাঁদাবাজিতে। এভাবেই মোহাম্মদপুরকে ৯ ভাগ করে ত্রাসের রাজত্ব কায়েম করে শুটার আনোয়ার। এভাবে গড়ে তোলা হয় ১০ থেকে ১২টি গ্যাং।
তিনি জানান, চাঁদাবাজি ও ছিনতাইতে বাধা দিলে কুপিয়ে হাতের কবজি কেটে দিতো আনোয়ারের দলবল। পরে সেই কবজি দিয়ে বানানো হত টিকটক।
আনোয়ার এ পর্যন্ত নিজেই ৭ থেকে ৮ জনের কবজি কেটেছে জানিয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, আনোয়ারের নামে হত্যাসহ রয়েছে ১৩ মামলা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।