হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলির মধ্যে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম জিলানী (৫৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছে।
এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জিলানীর একজন রিকশাচালক। উলন এলাকায় তাদের বাসা। গোলাগুলির সময় তিনি বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে তার। পরে স্থানীয় লোকজন তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।