সম্পাদকীয়-১
হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ে দ্বীন ইসলাম বিষয়ক শিক্ষক নেই। পড়ায় হিন্দু শিক্ষক। সে শূন্যতা পূরণ না করে হারাম গান-বাজনা, চারুকলায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দিচ্ছে শিক্ষা উপদেষ্টা। যা ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের আবেগ অনুভূতি ও দ্বীনি অধিকারের সাথে চরম সাংঘর্ষিক উপদেষ্টাদের প্রতি বীতশ্রদ্ধ জনগণ এখন খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ চায়
, ১৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং হিন্দুত্ববাদী মতবাদ পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেয়ার প্রেক্ষিতে পতিত সরকারের প্রতি ক্ষোভ ছিল তুঙ্গে।
দ্বীনদার মুসলমান মনে করেছিলেন যে, ইসলামী মহলের দাবীর প্রেক্ষিতে- শিক্ষাব্যবস্থা পূর্ণ ইসলামীকরণ না হলেও অন্তত অনৈসলামিক বিষয়গুলো থাকবে না। শিক্ষা মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তা ইসলামী ব্যক্তিত্ব না হলেও অন্তত: অমুসলিম হবে না। বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো নয়ই।
কারণ মুসলিম শিশুর জবান খুললেই ইসলামী শিক্ষা দেয়া শরীয়তের নির্দেশনা। সাত বছর থেকে নামাজ পড়ানো এবং দশ বছর হলে শাস্তি দিয়ে হলেও নামাজ পড়ানো হাদীছ শরীফের নির্দেশ।
অর্থাৎ শৈশব-কৌশরে ইসলামী ঈমান মূল্যবোধে উজ্জীবিত করাই মুসলমানদের দ্বীনি অধিকার। দেশের ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের এই আবেগ অনুভূতির প্রতি সম্মান না দেয়ার কারণেই পতিত সরকারের এমন অসম্মানজনক অবসান।
দুঃখজনক হলেও সত্যকে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। নিচ্ছে না অন্তবর্তী সরকারও।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান বলেছে, ‘একটা বিষয় শুনে আমার মনে হয় আপনারা খুশি হবেন, সেটা হচ্ছে- ক্লাস্টারভিত্তিতে আমরা শরীর চর্চা শিক্ষক এবং সংগীতের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছি। আর চারুকলা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছি’।
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষালয়ে হারাম গান-বাজনার বিস্তার, সঙ্গীত, চারুকলার শিক্ষক নিয়োগ যে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে খুশি না করে বরং চরম অখুশি করবে; এটা যার মনে উদয় হয় না সে উপদেষ্টা হয় কী করে? থাকে কী করে?
এটা যে অমুসলিম হওয়ায় সংশ্লিষ্ট উপদেষ্টা মনে করতে পারেনি বিষয়টি শুধু তা নয়। বরং এটা তার রাষ্ট্রদ্বীন ইসলাম বিরোধিতা, অবহেলা, উপেক্ষার প্রমাণ।
প্রসঙ্গত ৬৫ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার বিদ্যালয়ে দ্বীন ইসলাম পড়ায় হিন্দু ধর্মের শিক্ষক। যারা আরবী উচ্চারণ করতে পারে না এবং দ্বীন ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের উপরই দেয়া হয়েছে পবিত্র দ্বীন ইসলাম শিক্ষা দেয়ার অপবিত্র দায়িত্ব। (নাউযুবিল্লাহ)
এতবড় একটা স্পর্শকাতর এবং আবেগ, অনুভূতি জনিত বিষয়ে শিক্ষা উপদেষ্টার নজর নেই। বরং তার আগ্রহ ইসলাম বিরোধী বিষয়ে। হারাম গান-বাজনা আর চারুকলার বিষয়ে প্রায় ১১ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে।
সাধারণ মুসলমান, আলেম সমাজ তথা ইসলামী মহলের কাছে এখনও বিষয়টি প্রচার ও পরিষ্কার হয়নি। বলার অপেক্ষা রাখে না এরূপ করলে অতি শীঘ্রই, সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর চেয়েও অনেক বড় এবং অদমনীয় আন্দোলন হবে অমুসলিম শিক্ষা উপদেষ্টা বিধানের বিরুদ্ধে।
উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই। স্ববিরোধী বক্তব্য ও অবস্থান অনেকবার স্পষ্ট হয়েছে। কিন্তু দায়ভার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
বিগত সব সরকারের মত অন্তর্বর্তী সরকারের অনাচার, আপামর জনসাধারণকে ক্ষত-বিক্ষত বিপর্যস্থ করে তুলছে। জনগণ এখন বাঁচতে চায়। ঈমানের সাথে মরতে চায়। ইসলামী পরিবেশ চায়। খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ চায়। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার চায়। সংস্কারের সর্বোৎকৃষ্ট পথ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্। সরকার সংশ্লিষ্টরা তা অনুধাবনে আগ্রহী হবে এটাই প্রত্যাশা ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












