আল ইহসান ডেস্ক:
ইসরাইলের নেভারটিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সাবা এ খবর দিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, নজিরবিহীনভাবে এই অভিযান সফল হয়েছে এবং কার্যকরভাবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
জেনারেল সারি জানান, ইয়েমেনের সামরিক বাহিনী আবারো একটি মার্কিন নির্মিত এমকিউ-নাইন ড্রোন ভূপাতিত করেছে। ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর এ নিয়ে আমেরিকার ১২টি ড্রোন ভূপাতিত করল।
তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যতক্ষণ তাদের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করবে, ততক্ষণ ইয়েমেন থেকে দখলদার শক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পশ্চিম তীরের তুবাসে ইসরাইলি আগ্রাসনের সময় সামরিক যানের বহরের বিপক্ষে ২টি আলাদা আলাদা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
জাবালিয়ার পূর্বে আল-আমিন মোহাম্মদ মসজিদের নিকটে ১টি ইসরাইলি সেনা ক্যারিয়ার (এপিসি)'কে 'তান্দুম' শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
ইরাকি ইসলামিক রেসিস্ট্যান্স জানিয়েছে, ইসরাইলি সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ টার্গেটে ২ট ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালিয়েছে তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।