হাঁটতে হয় নাক চেপে, বিষাক্ত পানি হাতিরঝিলে
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
৩০২ একর আয়তনের হাতিরঝিল এফডিসি থেকে গুলশান পর্যন্ত সংযুক্ত। এর পানি দুর্গন্ধমুক্ত রাখতে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে সেটি দৃশ্যমান নয়। ঝিলের পানি পরিষ্কার রাখতে দুই বছরের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেহজাবিন এন্টারপ্রাইজকে এক কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অগ্রগতির তেমন কোনো প্রমাণ নেই।
পয়োবর্জ্য, ময়লা, আবর্জনা ও ড্রেনের পানি ঢুকে বিষাক্ত হয়ে উঠেছে ঝিলের পানি। বাতাসে ভাসছে উৎকট গন্ধ। পানির ওপরে বর্জ্যের ওপর একটি পুরু স্তর তৈরি হয়েছে, যা ওয়াটার ট্যাক্সিতে চলার সময় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।
রাজউকের কর্মকর্তারা বলছেন, প্রায় ৭০০টি নর্দমার পানি হাতিরঝিলের পানিতে মিশে যায়। নিষেধাজ্ঞা থাকলেও মানুষ আবর্জনা, পলিথিন এমনকি শিল্প বর্জ্য ফেলছে ঝিলের পানিতে। ফলে পানি দূষিত হচ্ছে। ময়লা-আবর্জনা পচে মিথেন গ্যাস সৃষ্টি হচ্ছে, আর সে কারণেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
রাজউকের তত্ত¦াবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সাব্বির বিন তাহের বলেন, হাতিরঝিলের চারপাশে প্রায় ৬৮০টি নর্দমা গর্ত রয়েছে। প্রতি ছয় মাসে একবার সেগুলো পরিষ্কার করা হয়। কঠিন বর্জ্য গর্তের পেছনে জমা হয় এবং তারপরে লেকের পানিতে ভেসে যায়। রামপুরা এবং কাঁঠালবাগানে দুটি স্লুইস গেট রয়েছে, তবে বর্ষাকালে এগুলো খুলতে হয়, যার ফলে কঠিন বর্জ্য প্রবেশ করে।
তিনি আরও বলেন, প্রতি বছর রক্ষণাবেক্ষণের বরাদ্দের বড় অংশই বিদ্যুৎ খাতে যায়। পানি পরিশোধনের জন্য বরাদ্দ রাসায়নিক প্রায় এক বছর আগে শেষ হয়ে যায়। ২০২১ সালের আগের অবশিষ্ট রাসায়নিক এখন অল্প পরিমাণে ব্যবহার করা হচ্ছে। বছরে মাত্র একবার।
লেকের নির্বাহী তত্ত¦াবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সাব্বির বিন তাহের জানান, হাতিরঝিল লেকে ময়লা এরইমধ্যে তিনটি বিলে মেহজাবিন এন্টারপ্রাইজকে ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
তবে বিল পরিশোধ করা হলেও ঠিকাদার কোম্পানি মেহজাবিনের কাজ দেখা যায়নি সরেজমিনে। হাতিরঝিলের পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বসানো হয়েছে বেশ কয়েকটি স্পেশাল স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচার (এসএসডিএস) স্ক্রিনিং মেশিন। এই মেশিন অপারেটর হিসেবে ১০ জন থাকার কথা। কিন্তু কাজ করছেন ছয়জন। তাদের বেতন দেওয়া হয় ১০ হাজার টাকা করে।
এসএসডিএস-১ হোটেল সোনারগাঁও এলাকায় কাজ করেন জাহিদ হাসান ও গোলাপ। এসএসডিএস-২ মগবাজার সংলগ্ন এলাকায় কাজ করেন সেলিম। এসএসডিএস-৩ মধুবাগ এলাকায় কাজ করেন মামুন। এসএসডিএস-১০ নিকেতন এলাকায় কাজ করেন ওহিদ ও শহিদ।
এ ছাড়া এসএসডিএস ম্যানুয়াল সাতটি মেশিন আছে, এগুলোর কাজের জন্য চারজন শ্রমিক থাকার কথা, যারা ম্যানুয়ালি কাজ করবেন, কিন্তু সরেজমিনে একজনকেও পাওয়া যায়নি। এমনকি অন্য অপারেটরদের কাছে জানতে চাইলে তারা জানান, ম্যানুয়াল মেশিনে কোনো কর্মচারীই নেই।
এসএসডিএসের সব বর্জ্য সরানোর শ্রমিক, গাড়ি ও লেবার নেই। সপ্তাহে দুই-একদিন কারওয়ান বাজার থেকে গাড়ি ভাড়া করে এবং দুই-তিনজন শ্রমিক ভাড়া নিয়ে কাজটি করা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












