হরেক গুণের তেজপাতা
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
চুলের যত্নে: চুলে শ্যাম্পু করার পর তেজপাতার পানি ব্যবহার করুন। কয়েকটি তেজপাতা দিয়ে পানি চুলায় গরম করতে হবে। ঠান্ডা হওয়ার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুলের খুশকি দূর হয়। একইসঙ্গে চুল পড়াও ধীরে ধীরে কমতে থাকে।
উকুননাশক হিসেবে: ৫০ গ্রাম তেজপাতা এবং ৪০০ মি.লি. পানি একসাথে করে চুলায় গরম করতে হবে, যতক্ষণ না কমে ১০০ মি.লি. পানি হয়। তারপর ঠান্ডা করে মাথার তালুতে লাগাতে হবে। ৩-৪ ঘণ্টা রাখার পরে মাথা ধুয়ে ফেলতে হবে।
ডায়াবেটিস: তেজপাতার পানি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে; যা আমাদের শরীরে স্বতঃস্ফূর্তভাবে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। ভালো ফলাফলের জন্যে একটানা ৩০ দিন তেজপাতার পানি খেতে হবে। এর জন্য ১৫টি তেজপাতার সাথে ৩ গ্লাস পানি গরম করে ১ গ্লাস করতে হবে। তারপর ঠান্ডা করে খাবার গ্রহণের পূর্বে পান করতে হবে দিনে ২ বার করে।
ব্যাথানাশক: তেজপাতার তেল ব্যথানাশক হিসেবে কাজ করে। শরীরের গিঁটে গিঁটে ব্যাথা হলে তেজপাতার তেল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং ব্যাথার উপশম হয়।
কাশি দূর করতে: ২-৩টি তেজপাতা দিয়ে পানি গরম করে ১০ মিনিটের জন্যে রেখে ঠান্ডা করতে হবে। সেই পানিতে কাপড় ভিজিয়ে সেই কাপড় বুকের উপর রেখে ভাপ দিলে তা জ্বর, ঠান্ডা ও কাশি দূর করতে সাহায্য করে।
হৃৎপি- সুস্থ রাখে: নিয়মিত তেজপাতা খাওয়া বা তেজপাতার পানি পান হার্টকে সুস্থ রাখে। এতে রয়েছে রুটিন, স্যালিসাইলেটস, ফাইটোনিউট্রিয়েন্টস; যা হার্টকে সবল রাখে। ৩ গ্রাম তেজপাতা, ৩-৪ মি.লি. গোলাপপানি ও ৩০০ মি.লি. পানি গরম করে ৭৫ মি.লি. করতে হবে। এই মিশ্রণ পান করতে হবে নিয়মিত।
দাঁতের যতেœ: দাঁতকে সাদা ও সুস্থ রাখতে তেজপাতার জুড়ি মেলা ভার। কফি, চা, পান সুপারি খাওয়া,দাঁতের যতœ না নেয়া ইত্যাদি এসবের কারণে যদি দাঁত হলুদ হয়ে যায়, তাহলে শুকনো তেজপাতা ও শুকনো কমলার খোসা গুঁড়ো করে অল্প পানির সাথে মিশিয়ে টুথপেস্ট হিসেবে ব্যবহার করবেন। এতে দাঁত সাদা ও ঝকঝকে হয়।
কিডনি: কিডনিতে ইনফেকশন বা পাথর হলেও তেজপাতা তা দূর করতে সাহায্য করে। ৫ গ্রাম তেজপাতা ও ২০০ মি.লি. পানি একসাথে গরম করে ৫০ মি.লি. হলে ঠান্ডা করে পান করুন।
হজম: নিয়মিত তেজপাতা সেবন হজমে সাহায্য করে। তেজপাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ ইস্তিঞ্জার মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। তেজপাতার গুঁড়ো গরম পানিতে মিশিয়ে খেলে তা কোষ্ঠকাঠিন্য দূর করে।
ভিটামিনের উৎস: তেজপাতায় রয়েছে ভিটামিন, কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, আয়রন, সেলেনিয়াম ও ম্যাঙ্গানিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লটকন খাওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (২)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জীবন বাঁচাতে হেঁটে চলে ওয়াকিং পাম গাছ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












