‘মার্কিনিদের সুর বদলে গেছে’, ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি নিয়ে মুখ খুলেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই সেই চিঠি প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘সুর সম্পূর্ণ বদলে গেছে’। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে দৃশ্যমান পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি জানান, চিঠির জবাব এখনও দেয়া হয়নি। আর চিঠির বিষয়বস্তু সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা ও দ্য নিউ রিজিয়নের।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে রেজাইকে সরাসরি চিঠি লিখেছেন ভ্যান্স। অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক হামলা এড়াতে যেকোনও আলোচনায় ‘পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন’ বলে রেজাইকে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
তবে পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, ‘বার্তাটির বিষয়বস্তু নিয়ে সংবাদমাধ্যমের অনুমানগুলো সঠিক নয়।’
শনিবার (৩১ অক্টোবর) ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে রেজাই বলেন, ‘আমি ট্রাম্পের প্রতিনিধি ভ্যান্সের চিঠিটি পড়েছি, কিন্তু এখনও এর কোনও জবাব দিইনি। তাদের সুর সম্পূর্ণ বদলে গেছে, যা একটি ভালো লক্ষণ। এটি প্রমাণ করে যে ইরানি জাতি তার বিজয় ও শক্তিকে সুসংহত করেছে। যেহেতু তারা চিঠির বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি, তাই আপাতত আমিও এ নিয়ে কিছু বলব না।’
এদিকে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালাতে পারে বলে গুঞ্জন চাউর হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনও ভুল পদক্ষেপের জবাব হবে ‘ভৌগোলিক সীমারেখাহীন’। যার অর্থ, যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা জবাব দেবে ইরানি বাহিনী।
দেশটি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আব্দুল্লাহিও নিশ্চিত করেছেন, সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে তাদের বাহিনী ‘টার্গেট ডাটাবেজ ক্রমাগত আপডেট করছে’।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তেহরানের পারমাণবিক নীতি নিয়েও কথা বলেন রেজাই। ২০০৩ সালে প্রকাশিত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ঐতিহাসিক ফতোয়ার কারণে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নীতি মেনে চলছে দেশটি।
রেজাই জোর দিয়ে বলেন, ‘আমাদের পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়ে কোনও নতুন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে আমরা আগের নীতি বজায় রাখব কি না, তা নিয়ে আলোচনা চলছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক মাসের মধ্যেই ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিম ভাজি না দেয়ায় ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যা!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আধিপত্য বিস্তার নিয়ে বিচ্ছিন্নতাবাদী দুই পক্ষের গোলাগুলি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাসের হার ৫২.১২%; ২২ বছরের মধ্যে সর্বনিম্ন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরঃ নতুন ঘূর্ণিঝড়ের নাম প্রকাশ, আঘাত হানতে পারে কখন-কোথায়
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












