ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে চিঠি দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। ওদিকে, নতুন কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীদের একটি প্রতিনিধিদল গতকাল জুমুয়াবার তেহরানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পুনরুজ্জীবিত করতে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছে গত সপ্তাহে। এতে সে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা নতুন করে শুরুর প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ গত বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিঠিতে বলা হয়, ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা, পাশাপাশি ইরানের অর্থনীতি পুনর্গঠন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে তেহরানের স্বার্থকে স্বীকৃতি দেওয়া।
প্রতিবেদন অনুযায়ী, সে ইরানকে এও বলেছে যে, তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য অনুমোদিত প্রতিনিধি নিয়োগ করা প্রয়োজন। মার্কিন ওই কর্মকর্তা বলেছে, দুই পক্ষ যদি সরাসরি আলোচনায় রাজি হয়, তবে রেজায়ি ও ভ্যান্স এর মধ্যে বৈঠক আয়োজন করতে পারে তুরস্কের ইস্তাম্বুল বা কাতারের দোহা।
ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা রেজায়িকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবেই বিবেচনা করেছে। কারণ, ইরানের নিরাপত্তা বাহিনীতে তার প্রভাব আছে এবং সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে। বার্ত সংস্থা রয়টার্স আলোচনার বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা এগিয়ে নিতে কাতারি মধ্যস্থতাকারীরা জুমুয়াবার তেহরানে গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিশরে পেছাচ্ছে এক ঘন্টা সময়
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এবার মণিপুরে মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম যেভাবে দেশের ভেতরে নিচ্ছে ইরান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে পরমাণু স্থাপনায় আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় জরুরি অবস্থা জারি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামলা থামাতে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরমাণু হামলা নিয়ে সতর্কবার্তা ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












