হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে পুঁতে রাখা মাইনের আঘাতে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৃথক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
আইআরজিসির দাবি, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে বিস্ফোরিত হয়। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। পরে ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্বাঞ্চলে নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় চলাচলের সময় আরও একটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণের শিকার হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, প্রথম তিনটি জাহাজের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিলো। এ ছাড়া আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করেছিলো জাহাজগুলো। তবে ঘটনাগুলোর সুনির্দিষ্ট সময় এবং সংশ্লিষ্ট জাহাজগুলোর পতাকাবাহী দেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও গত বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে তারা।
এর আগে একই এলাকায় আরও দুটি সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার কথা জানিয়েছিলো সংস্থাটি। এর একটি ঘটনায় আগুন ধরে ডুবে যায় একটি আরবীয় নৌযান। অন্য ঘটনায় হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত কোনো বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি তেলবাহী জাহাজ।
গত কয়েক সপ্তাহ ধরেই হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি দাবি করে আসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সামাজিক মাধ্যমে জানায়, জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে। তবে এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, হরমুজ থেকে মাইন সরানোর দাবির পক্ষে শুধু বিবৃতি নয়, স্বাধীন প্রমাণ দিতে হবে।
বৃহস্পতিবারের বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রণালির অননুমোদিত নৌপথে মাইন পুঁতে রাখা হয়েছে এবং এসব পথে চলাচলের ঝুঁকির দায় জাহাজের মালিক ও নাবিকদেরই নিতে হবে। একই সঙ্গে সেন্টকমের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দাবিকে বিভ্রান্তিকর উল্লেখ করে তা বিশ্বাস না করার আহ্বান জানায় বাহিনীটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিশরে পেছাচ্ছে এক ঘন্টা সময়
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এবার মণিপুরে মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম যেভাবে দেশের ভেতরে নিচ্ছে ইরান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে পরমাণু স্থাপনায় আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় জরুরি অবস্থা জারি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামলা থামাতে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরমাণু হামলা নিয়ে সতর্কবার্তা ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












