রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে এস্তোনিয়া। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বাল্টিক অঞ্চলের দেশটি। একই সঙ্গে রাশিয়ার কাছাকাছি এলাকায় যুদ্ধের জন্য প্রস্তুত একটি ব্রিগেড মোতায়েনেরও পরিকল্পনা করছে তাল্লিন।
গত ২৮ অক্টোবর এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইদা-ভিরুমা এলাকায় এসব বাংকার নির্মাণ করা হবে।
এস্তোনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০০টি বাংকার নির্মিত হবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমিতে। বাকি ৫০টি নির্মাণের পরিকল্পনা রয়েছে ব্যক্তিমালিকানাধীন ও পৌরসভার জমিতে।
তবে বাংকারগুলোর কাঠামো কেমন হবে কিংবা কী উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিরক্ষামন্ত্রী। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এস্তোনিয়া ও তার প্রতিবেশী বাল্টিক দেশগুলো সামরিক প্রস্তুতি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে।
ন্যাটো কর্মকর্তারা রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ, আকাশসীমা লঙ্ঘন, নাশকতা এবং অন্যান্য হাইব্রিড হুমকির বিষয়ে সতর্ক করেছে। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইউরোপের বিভিন্ন দেশও নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ন্যাটো তাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতিও জোরদার করেছে সামরিক জোটটি।
চলতি মাসের শুরুতে এস্তোনিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত একটি ব্রিগেডকে স্থায়ীভাবে রাশিয়া সীমান্তের কাছাকাছি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দেশটির প্রথম ব্রিগেডকে সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরত্বে সম্প্রসারিত একটি নতুন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হবে।
সম্ভাব্য রুশ হামলার জবাব দেওয়ার সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এস্তোনিয়ার সামরিক বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিশরে পেছাচ্ছে এক ঘন্টা সময়
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এবার মণিপুরে মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম যেভাবে দেশের ভেতরে নিচ্ছে ইরান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে পরমাণু স্থাপনায় আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় জরুরি অবস্থা জারি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামলা থামাতে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরমাণু হামলা নিয়ে সতর্কবার্তা ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












