হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ: ৭২৫ হিজরী) উনার মাজার শরীফ প্রাঙ্গণে প্রতি বছর বসন্ত পঞ্চমি বা বসন্তি উৎসব পালন করা হয়। হাজার হাজার মুসলিম ও হিন্দু জমায়েত হয়। অনেকে হলুদ পাগড়ি পরিধান করে। হলুদ ফুল ছিটিয়ে দেয়। দাবি করা হয় ৭০০ বছর আগে উৎসবটি পালন করা শুরু হয়।
এই উৎসবের সূচনা সম্পর্কে একটি বানোয়াট ঘটনা বর্ণনা করা হয়। ঘটনাটা এরূপ, হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার ভাগিনা হযরত তকীউদ্দিন নূহ রহমতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলে তিনি খুব ব্যথিত হন। তিনি বেশ কিছু দিন বিষণœ ছিলেন। ফলে উনার বিশিষ্ট খলীফা হযরত আমির খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। সরস্বতী পূজার দিন তিনি দেখতে পেলেন যে হিন্দুরা হলুদ পোশাক পরিধান করে হাতে হলুদ ফুল নিয়ে রাস্তায় বের হয়েছে। তিনি এর থেকে অনুপ্রাণিত হয়ে হলুদ পাগড়ি ও পোশাক পরিধান করে, হলুদ ফুল নিয়ে, নেচে-গেয়ে হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার খিদমতে হাজির হন। ফলে তিনি আনন্দ প্রকাশ করেন। নাউযুবিল্লাহ! পরবর্তীতে এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর এই উৎসব পালনের সূচনা হয়। নাউযুবিল্লাহ।
এই ঘটনা যে নিকৃষ্ট লোকদের কর্তৃক বানোয়াট, এর অনেক প্রমাণ রয়েছে।
১. হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বিশিষ্ট বুযূর্গ, ওলীআল্লাহ ও সেই যামানার মহান মুজাদ্দিদ। উনার বিশিষ্ট খলীফা কী করে কাফেরদের অনুসরণ করতে পারেন এবং তাতে তিনি সন্তুষ্টি প্রকাশ করতে পারেন? এই আমলটি শরীয়ত সম্মত না হওয়াই প্রমাণ করে যে উনারা কখনো এরুপ আমল করেননি। যারা বলবে “করেছেন” তাদেরকে এর প্রমাণ দিতে হবে। যা কখনো দিতে পারবে না।
২. হযরত তকীউদ্দিন নূহ রহমতুল্লাহি আলাইহি তিনি অল্প বয়সে ইন্তেকাল করেছেন। এতটুকু ঠিক আছে। এটি সমসাময়িক ইতিহাসের কিতাব যেমন ‘সিয়ারুল আউলিয়া’য় উল্লেখ রয়েছে। কিন্তু পরবর্তী অংশ ইতিহাসের কোনো কিতাবে উল্লেখ নেই। এই ঘটনা সর্বপ্রথম হায়াত-ই-খসরু বা তারিখ-ই-আউলিয়া কিতাবে উল্লেখ করা, যেগুলো মাত্র ১০০ বছর আগে লেখা হয়েছে। মূলত, কোনো ঐতিহাসিক সূত্র ব্যতীত লোকমুখে প্রচলিত লোকগাথা থেকে ঘটনাটি সংকলিত করা হয়।
৩. বসন্তি উৎসবে কিছু কাওয়ালি পাঠ করা হয় যেগুলো হযরত আমির খসরু রহমতুল্লাহি আলাইহি উনার নামে চালিয়ে দেওয়া হয়। মূলত, হযরত আমির খসরু রহমতুল্লাহি আলাইহি উনার সময়ে প্রচলিত ভাষার সাথে এগুলোর পার্থক্য রয়েছে। এর থেকেও বুঝা যায় যে এগুলো পরবর্তীতে লেখা হয়েছে।
৪. হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে মোঘল শাসক আকবরের আগে কখনো বসন্তি উৎসব হয়েছিলো, এর প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। আর এই বসন্তি উৎসবের প্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করে মোঘল শাসক জাহাঙ্গীর। তার পূর্বের শাসক আকবরের সময়ে হিন্দু সংস্কৃতি মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করানো হয়েছিলো। এর থেকে ধারণা করা যায় যে, আকবরের সময়ে এই উৎসবের সূচনা হয়। এরপর মাজার শরীফে অবস্থানকারী গোমরাহ কাওয়ালদের মাধ্যমে এই অনুষ্ঠান ব্যাপকতা লাভ করে। অর্থাৎ হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফের কমপক্ষে ৩৫০ থেকে ৪০০ বছর পর এই উৎসবটির সূচনা হয়।
মূলত কাফিররা সবসময় চেয়ে থাকে, মুসলমানরা যেন ঈমান আনার পরে আবার কাফির হয়ে যায়। এরজন্য তারা বিভিন্ন চক্রান্ত করে থাকে। সে চক্রান্তে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট মানুষরা হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্তি উৎসব পালন করছে। মহান আল্লাহ পাক তিনি যেন সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার উসিলায় সবাইকে হিদায়াত দান করেন। আমিন।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












