হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি সর্বোত্তম আদব শিক্ষা দিয়েছেন হযরত ছাহাবায়ে কিরাম উনারা
হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ভুল কিংবা গুনাহ করা তো দূরের কথা, কোনো প্রকার অপছন্দনীয় কাজও উনারা করতেন না। বরং সর্বপ্রকার অপছন্দনীয় কাজ থেকেও বেঁচে থাকতেন বা পবিত্র থাকতেন। কিন্তু পবিত্র আশূরা শরীফ উনার আলোচনা করতে গিয়ে অনেকে আদবের খিলাফ করে এলামেলো ও কুফরী কথা বলে থাকে। কিন্তু হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের প্রতি যথাযথ আদব রক্ষা করার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বরকতময় জীবনী মুবারক উনার মধ্যে রয়েছে।
যেমন- এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে যে, একদা সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনাকে জনৈক হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি জিজ্ঞেস করলেন, হে হযরত আব্বাস আলাইহিস সালাম! আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বড়, না আপনি বড়? জবাবে বিশিষ্ট ও মর্যাদাবান ছাহাবী হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি অত্যন্ত হিকমতপূর্ব জবাব দিলেন এই বলে যে,
هُوَ اَكْبَرُ مِنِّىْ و اَنَا اَسَنُّ مِنْهُ.
(হুয়া আকবারু মিন্নী ওয়া আনা আসান্নু মিনহু)
অর্থ: “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবশ্যই আমার চেয়ে অনেক অনেক বড় (মর্যাদাবান)। তবে আমি (দু’বছর) আগে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছি। ” সুবহানাল্লাহ!
অতএব, বিশিষ্ট ছাহাবী সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার উক্ত হিকমতপূর্ণ জওয়াব দ্বারা এটাই প্রমাণিত হলো যে, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে বেমেছাল ও সর্বোচ্চ আদব-সতর্কতার সাথে কথা বলতে হয়। সুবহানাল্লাহ!
এ ওয়াকিয়ার আলোকে প্রতিভাত হয় যে, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ক্ষেত্রে কি পরিমাণ আদবের সাথে কথা বলতে হবে? সত্যিই তা চিন্তা-ফিকিরের বিষয়। তাহলে উনারা ভুল-ত্রুটি বা গুনাহখতা করেছেন বলাটা উনাদের পবিত্র শান মুবারক উনার কী পরিমাণ খিলাফ ও বেয়াদবী অর্থাৎ কুফরী তা সহজেই অনুধাবন করা যায়।
-সাইয়্যিদা মুছাম্মত সা’দিয়া ইসলাম।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।