যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ আশির, ১৩৯৩ শামসী সন , ০৫ মার্চ, ২০২৬ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।
তারা বলেছেন, অন্তর্বর্তী সরকার জনমত উপেক্ষা করে গোপনে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি সম্পাদন করে। পরবর্তীতে মার্কিন ফেডারেল কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে, কিন্তু তার পরও ট্রাম্প ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা নির্বাহী আদেশে ঘোষণা করে। যা গ্রহণযোগ্য নয়।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার বাণিজ্য চুক্তি প্রকাশ না করলেও চুক্তির যে সব শর্ত গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশকে ৩৫ হাজার কোটি টাকায় অপ্রয়োজনীয় ১৪টি বোয়িং বিমান ক্রয়, বেশি দামে এলএনজি ক্রয়, তুলা-গমসহ ৪২ হাজার কোটি টাকার কৃষি পণ্য ক্রয় এবং সামরিক সরঞ্জাম আমেরিকা থেকে ক্রয়ে বাধ্য হবে যা দেশের স্বার্থের পরিপন্থি। অনির্বাচিত সরকারের মার্কিন স্বার্থে করা চুক্তি নির্বাচিত সরকার মানতে বাধ্য নয়।
বাণিজ্য চুক্তি জনসন্মুখে প্রকাশ এবং সংসদে আলোচনা করে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবি জানান তারা।
নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দিল্লি হয়ে গত ৩ মার্চ বাংলাদেশে এসেছে। সে সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা এবং সরকারি ও বিরোধী দলের সাথে বৈঠক শেষে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা যিনি বাণিজ্য চুক্তির ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেছে সেই বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মার্কিন স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে ওঠেছে।
আরো উদ্বেগের বিষয় হলো তিনি বলেছেন, বিএনপি ও জামাতের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই বাণিজ্য চুক্তি হয়েছে। ফলে বিএনপি এবং জামাতকে এ ব্যাপারে জাতির কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।
নেতারা বাণিজ্যচুক্তি বাতিল ও প্রতিরক্ষা চুক্তি না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসাথে বিগত দিনে ভারত-আমেরিকাসহ বিভিন্ন দেশের সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ ও জাতীয় স্বার্থ বিরোধী চুক্তিসমূহ বাতিলের দাবি জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপির ইশতেহার পূরণে ঝুঁকি তৈরি হয়েছে -টিআইবি
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের থোক বরাদ্দ বন্ধ, অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে সড়কে নিহত ৪০২ জন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)