বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে থাকায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। প্রয়োজনে বিদ্যুৎ রেশনিং বা লোডশেডিংয়ের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
সচিবালয়ে এক জরুরি বৈঠকে জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার বিষয়ে আলোচনা হয়। সংকটের প্রেক্ষাপটে খাতভিত্তিক রেশনিংয়ের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ইতোমধ্যে একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্বল্পমেয়াদে বিঘœ ঘটতে পারে, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদন ও সার কারখানায় পড়তে পারে। তবে রমজানে জনদুর্ভোগ এড়াতে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
জনসাধারণকে আলোকসজ্জা পরিহার, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রিতে কড়াকড়ি আরোপ এবং জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে তৎপরতা বাড়াতে বলা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।