ভারতের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার:
ভারতীয়দের ক্ষোভে ঘিঁ ঢেলেছে প্রতিরক্ষা প্রধান
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
পাকিস্তানের সাথে সামরিক সংঘর্ষকে কেন্দ্র করে ফের ভারতের রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। দেশটির প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল পাকিস্তানের কাছে বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করার পর নতুন করে এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দেশটির রাজনীতিবিদদের মাঝে।
কংগ্রেস পার্টি ঘটনা স্বীকার করে নেওয়ার কারণে তীব্র নিন্দা জানিয়েছে। হিন্দুত্ববাদী মোদি সরকার জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে দলটি। সেইসাথে এটিকে জনসাধারণের আস্থা ও জাতীয় জবাবদিহিতার গুরুতর লঙ্ঘন হিসাবে বর্ণনা করে বিষয়টি সুরাহা করতে সংসদের জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করেছে কংগ্রেস।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন এক্স-এ দেয়া এক পোস্টে তীব্র সমালোচনা করে বলেছে, সিঙ্গাপুরে একটি সাক্ষাৎকারে চিফ অফ ডিফেন্স স্টাফের (সিডিএস) করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা প্রয়োজন।
‘‘সংসদের একটি বিশেষ অধিবেশন অবিলম্বে ডাকা হলে কেবল তখনই এগুলি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। মোদি সরকার জাতিকে বিভ্রান্ত করেছে। যুদ্ধের কুয়াশা এখন পরিষ্কার হচ্ছে,” বলে সে।
গত শনিবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপের ফাঁকে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল অনিলের করা মন্তব্যের জবাবে মল্লিকার্জুন এসব কথা বলে।
সাক্ষাৎকারে, ভারতের এই শীর্ষ সামরিক কর্মকর্তা প্রথমবারের মতো স্বীকার করে যে, পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘর্ষের সময় বাস্তবেই বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ক্ষতির সংখ্যা নির্দিষ্ট না করে সে বলেছে, ভুলগুলি দ্রুত চিহ্নিত করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে।
পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করে আসছে, তা বরাবরই মোদি সরকার অস্বীকার করে আসছে। জেনারেল অনিলের এই স্বীকৃতিকে ভারত সরকারের অবস্থানের সম্পূর্ণ বিপরীত হিসেবে দেখা হচ্ছে। এই মাসের শুরুতে, ইসলামাবাদ দাবি করে, তারা ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। যদিও ভারতীয় কর্মকর্তারা এই দাবিকে যুদ্ধকালীন ভঙ্গি হিসাবে উড়িয়ে দেয়।
কংগ্রেসের সাধারণ সম্পাদক রাফাল যুদ্ধবিমান ভূপাতনের কথা স্বীকার করার বিষয়ে মন্তব্য করেছে। প্রতিরক্ষা প্রধান সংসদ বা জনসাধারণকে সরাসরি জানানোর পরিবর্তে বিদেশী মিডিয়ার মাধ্যমে সংবেদনশীল তথ্য প্রকাশ করায় ভারত সরকারের সমালোচনা করেছে সে।
কেন আন্তর্জাতিক মিডিয়া প্রথমে এটি রিপোর্ট করবে? কেন এই তথ্যগুলি প্রথমে ভারতের নাগরিকদের, সংসদ এবং জনপ্রতিনিধিদের কাছে জানানো হয়নি?” জিজ্ঞাসা করে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












