হজের নিবন্ধনের সময় বাড়িয়ে আমরা পিছিয়ে থাকতে চাই না -ধর্মমন্ত্রী
গত ১৮ জানুয়ারি হজের নিবন্ধন শেষ হয়েছে। নতুন করে নিবন্ধনের সময় আরও বাড়ানো হবে কি না- এ প্রসঙ্গে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘আমরা হাবের সঙ্গে গত পরশু মিটিং করেছি এবং আল্টিমেটাম দিয়েছি। ফারদার সময় বাড়াতে চাই না। বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, তখন আর পিছিয়ে থাকতে চাই না।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জামালপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ সব কাজ ঢিলেঢালা করতে করতে এমন পর্যায়ে পৌঁছায়, পরে আর সময় থাকে না। তবে আমরা সৌদি সরকারের সঙ্গে কথা বলছি। যদি তারা সময় পরিবর্তনের জন্য দুই-চার দিনের সুযোগ দেয়, আমরাও সময় বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। না হলে আমাদের এই পর্যন্তই শেষ।’
হজ এজেন্সির মালিকদের দোষারোপ করে ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এবারই প্রথম নয়, প্রতিবছরই বাংলাদেশের এজেন্সি মালিকেরা এই সময় বিলম্বিত করে থাকেন। তারা সব সময় চিন্তা করেন শেষ সময়ে গিয়ে কম ভাড়ায় বাসা পান কিনা। তারা এই পলিসি এডাপ্ট করে। যে কারণে আমরা এই পলিসি বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।