হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে- হাশরের ময়দানে কিছু লোক উঠবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মহান আল্লাহ পাক তিনি নির্দেশ দিবেন তাদেরকে জাহান্নামে দেয়ার জন্য, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! তাদেরকে জাহান্নামে পৌঁছে দিন। তখন সেই লোকগুলো নানান চিন্তা-ফিকির করতে করতে ধীরে ধীরে জাহান্নামের দিকে যেতে থাকবে।
এমতাবস্থায় মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে বলবেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি যান, এ লোকগুলোকে জিজ্ঞাসা করুন, যে লোকগুলো এখন জাহান্নামে যাচ্ছে, তাদের সাথে কোন আলিম উনার সাথে কোন তায়াল্লুক ছিলো কি? জিজ্ঞাসা করা হবে যে, হে ব্যক্তিরা! তোমরা যারা জাহান্নামে যাচ্ছো, তোমাদের সাথে কোন আলিমের সাথে কোন সম্পর্ক ছিলো? তারা বলবে, না কোন আলিম উনার সাথে আমাদের কোন সম্পর্ক ছিলো না।
মহান আল্লাহ পাক তিনি আবার জিজ্ঞাসা করবেন যে, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! আপনি আবার জিজ্ঞাসা করুন? আলিম যে ঘরে বসবাস করেছিলো, এমন কোন ঘরে তোমরা কি বসবাস করেছিলে? তারা বলবে, না আমরা তা করিনি। আবার জিজ্ঞাসা করা হবে- আলিম যেখানে খেয়েছিলো, তার সাথে কি তোমরা খেয়েছিলে কোথাও? তারা বলবে, আয় মহান আল্লাহ পাক! আমরা খাওয়া-দাওয়াও করিনি। এরপর বলা হবে, আলিম যেখান দিয়ে হেঁটে গিয়েছিলো, তার পিছনে পিছনে তোমরা কি হেঁটেছিলে? তারা বলবে- না, আমরা কোন আলিম উনার পিছনে কখনো হাঁটিনি আমাদের জীবনে। যখন কোন রকম উছীলা পাওয়া যাবে না। শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক তিনি বলবেন, হে হযরত জিবরীল আলাইহিস সালাম! তাদেরকে আবার জিজ্ঞাসা করুন, তাদের সাথে এমন কোন লোকের সাথে তায়াল্লুক ছিলো? যেই লোকের সাথে কোন হক্কানী-রব্বানী বুযূর্গ লোকের সাথে নিসবত বা সম্পর্ক ছিলো। যখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করবেন যে, হে ব্যক্তিরা! তোমাদের নিসবত-কুরবত হাছিলের কোন মাধ্যম ছিলো না সত্যই বুঝলাম, কিন্তু তোমাদের সাথে কি এমন কোন লোকের সাথে তায়াল্লুক ছিলো? যেই লোকের সাথে সে নিজে আলিম নয়, তার সেই লোকের সাথে কোন আলিম বুযূর্গ উনার সাথে তায়াল্লুক ছিলো? তারা বলবে হ্যাঁ, এমন একটা লোকের সাথে আমাদের তায়াল্লুক ছিলো। আমরা জানতাম সেই লোকের সাথে একজন মহান আল্লাহ পাক উনার ওলী, হক্কানী-রব্বানী উনার সাথে তায়াল্লুক ছিলো। যখন তারা এ কথা বলবে, তখন মহান আল্লাহ পাক উনার কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বলবেন, আয় মহান আল্লাহ পাক! তাদের সাথে এমন এক লোকের সাথে তায়াল্লুক ছিলো, যার সাথে কোন আলিম হক্কানী-রব্বানী উনার সাথে তায়াল্লুক ছিলো। মহান আল্লাহ পাক তিনি বলবেন, শুধুমাত্র এ তায়াল্লুকের কারণে এবং সেই হক্কানী-রব্বানী আলিম উনার সম্মানার্থে আমি এই লোকগুলোকে নাযাত দিয়ে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৫)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উন্মোচন (৪)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৩)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












