সয়াবিন-গ্লুকোজ-স্যাকারিন-ইউরিয়া সার-ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ফার্মে গরু নেই, অথচ নিয়মিত মণকে মণ দুধ তৈরি করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ‘চিলিং সেন্টারে’। এসব দুধ তৈরি হচ্ছে সয়াবিন তেল, গ্লুকোজ, স্যাকারিন, ইউরিয়া সার, ডিটারজেন্ট পাউডার, কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক দিয়ে। এই দুধ আবার বাহারি মোড়কে পৌঁছে যাচ্ছে শিশু, রোগীসহ বিভিন্ন মানুষের পাতে।
পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুরে নামে-বেনামে গড়ে উঠেছে দুই শতাধিক চিলিং সেন্টার (মান যাচাই ও প্রাথমিক সংরক্ষণাগার)। দুই শতাধিক চিলিং সেন্টারের মধ্যে ৯২টি বিভিন্ন স্বনামধন্য কোম্পানির এবং বাকিগুলো ব্যক্তিমালিকানাধীন। এ ছাড়া সাঁথিয়া, বাঘাবাড়ী ও বেড়া উপজেলায়ও রয়েছে অসংখ্য চিলিং সেন্টার।
ভেজাল কারবারিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি ৪০ লিটার ননিবিহীন সাদা পানিতে (মূল্যহীন তরল) মাত্র ৪৫০ টাকার রাসায়নিক মেশালেই তা রূপ নেয় ‘উচ্চফ্যাটযুক্ত দুধে’। পরে বাজারে সেই নকল দুধ বিক্রি হয় প্রায় ২ হাজার ২০০ টাকায়। অর্থাৎ, প্রতি ৪০ লিটারে মুনাফা হয় প্রায় ১ হাজার ৭৫০ টাকা। এভাবে দৈনিক মণকে মণ নকল দুধ তৈরি করে মাসে আয় লাখ লাখ টাকা। অন্যদিকে কোনো কারণে বছরে একবার ধরা পড়লেও সর্বোচ্চ শাস্তি লাখ টাকা জরিমানা, যা লাগে না তাদের গায়ে।
নকল দুধ তৈরি ও চিলিং সেন্টারে সরবরাহের প্রক্রিয়া জানতে চাইলে মুখ খুলতে নারাজ কারবারিরা। তবে নাম প্রকাশ না করার প্রতিশ্রুতি দিলে বললেন, ঘরে বসেই অনলাইনে অর্ডার দিলে বা ফোনে কথা বলে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে কেনা যায় এসব রাসায়নিক পদার্থ। কুরিয়ারের সরবরাহকারীর মাধ্যমে পৌঁছে যায় কারখানায়। এরপর সেই কৃত্রিম দুধ বিক্রিতে একটু সমস্যা হয়। তবে ৫০০ টাকা ঘুষ দিলেই খুলে যায় চিলিং সেন্টারের দরজা। দাম কম হওয়ায় জেনে-বুঝেই এই ক্ষতিকর তরল কিনছেন বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের স্থানীয় সংগ্রাহকরা।
ভেজাল কারবারিদের দৌরাত্ম্যে বিপাকে পড়েছেন প্রকৃত খামারিরা। খাঁটি দুধের দাম বেশি হওয়ায় এবং ঘুষ না দেওয়ায় সেগুলো কিনতে চায় না চিলিং সেন্টারগুলো। এমনকি মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট আছে, যারা চিলিং সেন্টারে দুধ সংগ্রহ করে দেয়, তারা কমিশন না পেয়ে কোণঠাসা করে রাখেন প্রকৃত খামারিদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘এনজিও’, ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও তারা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-মুয়াজ্জিনদের কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুঠোফোন সেবার মান বাড়ানোর অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আওয়ামী নাশকতার নতুন কৌশল ঠেকাতে মাঠে ৪ বাহিনী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুরোনো চেসিসে সিøপার বাস বানানো যাবে না
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা -গভর্নর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংকটে রেস্তোরাঁখাত, ৯ দাবি মালিক সমিতির
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর -ভূমিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












