গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স স্টাইলস পোশাক কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে কারখানার আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কাপড়ে ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট ৯টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকা-ের সময় কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে ভবন থেকে নামিয়ে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক…
কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব!
‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে
মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সাম…
খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর…
ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি
টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে…
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।