ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘এনজিও’, ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও তারা
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের আনোয়ারায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস খুলে সাধারণ মানুষের ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাল ঘর বাজার সংলগ্ন এলাকায় বাড়িটিতে এখন তালা ঝুলছেপ্রথম আলো
একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচয়ে ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলো তারা। ফ্ল্যাটের সামনে ওই এনজিওর ব্যানারও টানিয়েছিলো। কক্ষে চেয়ার ও টেবিল দিয়ে কার্যালয়ও বানানো হয়েছিল। এরপর গ্রামে গ্রামে ঘুরে বাসিন্দাদের ঋণ দেওয়ার প্রলোভন দেখায় তারা। বাসিন্দাদের জানান, মাত্র ১০ হাজার টাকা জামানত দিলে স্বল্প সুদে এক লাখ টাকার বেশি ঋণ দেওয়া হবে। এভাবে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। তবে ঋণ না দিয়ে তারা পালিয়ে যায়।
গত বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাল ঘর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। টাকার জন্য গ্রাহকেরা ভবনটিতে এলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়। আজ শনিবারও গ্রাহকেরা জামানতের টাকা ফেরত চেয়ে ওই ভবনের সামনে অবস্থান করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনজন ব্যক্তি ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি (এফডিএস)’ নামের একটি এনজিও পরিচয় দিয়ে প্রায় এক মাস আগে থেকে উপজেলার ১১টি ইউনিয়নে প্রচার শুরু করেন। তিনজনের মধ্যে একজন নারী, আর দুজন পুরুষ। তারা বাসিন্দাদের জানান, মাত্র ১০ হাজার টাকা জামানত দিলে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। আর ২০ হাজার টাকা জামানত দিলে দুই লাখ।
তবে ওই নামের কোনো এনজিওর কার্যালয় আনোয়ারায় না থাকায় প্রথমে স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করতে চাননি। পরে তারা চার দিন আগে হাইলধর ইউনিয়নের মাল ঘর বাজারসংলগ্ন এলাকায় একটি ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয় খোলে। কার্যালয় দেখে অনেকেই তাদের ঋণের জন্য জামানত বাবদ টাকা দেন। তবে তারা এ টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঋণ দেওয়ার কথা বলে তারা অন্তত ৫০ লাখ টাকা এলাকাবাসীর কাছ থেকে আত্মসাৎ করেছেন।
ভবনের মালিক নুরুল কবির বলেন, এনজিওর ব্যবস্থাপক পরিচয়ে আলী নেওয়াজ খান নামের এক ব্যক্তি তার কাছ থেকে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলো। ওই ব্যক্তি তাকে জাতীয় পরিচয়পত্রও জমা দিয়েছে। তবে তারা ভাড়ার টাকা না দিয়েই পালিয়ে গেছে।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এনজিওর জন্য ভবন ভাড়া নিয়ে পালিয়ে যাওয়ার পর ভবনের মালিক তাকে বিষয়টি জানিয়েছেন। তবে আর কেউ এ নিয়ে অভিযোগ করেননি। এ বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইমাম-মুয়াজ্জিনদের কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুঠোফোন সেবার মান বাড়ানোর অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আওয়ামী নাশকতার নতুন কৌশল ঠেকাতে মাঠে ৪ বাহিনী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুরোনো চেসিসে সিøপার বাস বানানো যাবে না
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা -গভর্নর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংকটে রেস্তোরাঁখাত, ৯ দাবি মালিক সমিতির
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন-গ্লুকোজ-স্যাকারিন-ইউরিয়া সার-ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর -ভূমিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












