পুরোনো চেসিসে সিøপার বাস বানানো যাবে না
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সিøপার বাসের সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে প্রথমবারের মতো তৈরি হচ্ছে এ বাসের বডি নির্মাণ ও চলাচল নিয়ন্ত্রণের নীতিমালা। পুরোনো বা ব্যবহৃত চেসিস দিয়ে আর সিøপার বাস তৈরি করা যাবে না। বাসের পেছনের দিকে দুটি করে এক্সেল, সব এক্সেলে এয়ার সাসপেনশন এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া প্রতিটি বার্থে (শোয়ার জায়গা) ৩০০ কেজি ওজন বহনের সক্ষমতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিøপার বাসের খসড়া নীতিমালা তৈরি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জমা দিয়েছে বলে বিআরটিএ সূত্র জানিয়েছে। ‘সিøপার বাস গাইডলাইন/নীতিমালা, ২০২৬’ শিরোনামের খসড়ায় বাসের কাঠামো, বার্থ, স্থিতিশীলতা, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমনব্যবস্থা নিয়ে বিভিন্ন শর্ত রাখা হয়েছে।
দেশে সড়কপথের দূরপাল্লার যাত্রায় সিøপার বাসের চাহিদা বাড়লেও এত দিন এ ধরনের বাসের বডি নির্মাণ ও চলাচলের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। খসড়া নীতিমালার বিশেষ দ্রষ্টব্যে বিআরটিএ বলেছে, অনুমোদন ছাড়াই সিøপার বাস নির্মাণ করে সড়ক-মহাসড়কে চলাচল করতে দেখা যাচ্ছে। যাত্রীদের মধ্যে এর চাহিদা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তবে এসব বাসে ঝুঁকি রয়েছে।
খসড়ায় সিøপার বাস বলতে চালক ছাড়া কমপক্ষে ১৩ জন যাত্রী বহনের উপযোগী এমন বাসকে বোঝানো হয়েছে, যেখানে যাত্রীরা শুয়ে বা আয়েশ করে ভ্রমণ করতে পারবেন। প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে ৮০০টির বেশি সিøপার বাস চলছে। বিআরটিএ খসড়ায় বলেছে, দেশে সম্পূর্ণ তৈরি (সিবিইউ) অবস্থায় আমদানি করা কোনো সিøপার বাস নেই। আবার দেশে এ ধরনের বাসের বডি তৈরির বিশেষায়িত প্রতিষ্ঠানও নেই। তাই অনলাইনে পাওয়া বিভিন্ন দেশের গাইডলাইন থেকে কিছু তথ্য নিয়ে ‘জরুরি প্রয়োজন ও বিশেষ বিবেচনায়’ খসড়াটি তৈরি করা হয়েছে।
খসড়া নীতিমালায় সিøপার বাস তৈরিতে সম্পূর্ণ নতুন চেসিস ব্যবহারের শর্ত দেওয়া হয়েছে। বাসের পেছনে টেনডেম এক্সেল এবং সব এক্সেলে এয়ার সাসপেনশন বা এর চেয়ে উন্নত প্রযুক্তির সাসপেনশন রাখতে হবে। ব্রেকিং ব্যবস্থায় থাকতে হবে এবিএস বা তার চেয়ে উন্নত প্রযুক্তি। বাসের স্থিতিশীলতা পরীক্ষার সময় প্রতিটি বার্থে ৭৫ কেজি ওজন প্রয়োগ করে স্থিতিশীলতা যাচাই করতে হবে। যাত্রী ও মালামালসহ বাসের সর্বোচ্চ ওজন ২১ টনের বেশি হতে পারবে না। বাসের সর্বোচ্চ উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৪.২৫ মিটার।
বাসের কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করতে মূল প্রস্তুতকারকের কারিগরি নির্দেশিকা ও নকশা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিআরটিএর স্থায়ী টেকনিক্যাল কমিটি নির্ধারিত পদ্ধতিও অনুসরণ করতে হবে।
সিøপার এসি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু বলেন, ২০১৪ সাল থেকে দেশে সিøপার বাস চলছে। এত দিন যদি এগুলো অবৈধভাবে চলতে থাকে, তাহলে এর দায় অবশ্যই বিআরটিএর ওপরও বর্তায়। আমরা নিষেধাজ্ঞার বিপক্ষে, নীতিমালার পক্ষে। প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ ও দুই থেকে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে। আমরা বুয়েটের কারিগরি পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে নীতিমালার আওতায়ই সিøপার বাস পরিচালনা করতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘এনজিও’, ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও তারা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-মুয়াজ্জিনদের কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুঠোফোন সেবার মান বাড়ানোর অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আওয়ামী নাশকতার নতুন কৌশল ঠেকাতে মাঠে ৪ বাহিনী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা -গভর্নর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংকটে রেস্তোরাঁখাত, ৯ দাবি মালিক সমিতির
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন-গ্লুকোজ-স্যাকারিন-ইউরিয়া সার-ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর -ভূমিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












