মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল

Asrar প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, সকাল ৭:৪৭

নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা অংশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের পাশাপাশি কয়েকটি অংশ বসে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
গতকাল শনিবার সকাল থেকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।
সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও পিচের স্তর উঠে গেছে, আবার কোথাও মাটি সরে গিয়ে সড়কের পৃষ্ঠ অসমান হয়ে পড়েছে। এতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কাটায় কোথাও কোথাও বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ও বিটুমিনের মান নিয়েও তাদের অসন্তোষ রয়েছে। এসব কারণে সড়কের ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কেটে গর্ত তৈরি করা হয়েছে। রাতের আঁধারে আশপাশের জমি থেকেও মাটি কাটার ঘটনা ঘটেছে। পর্যাপ্ত গাইড ওয়াল বা সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থায় বিঘœ ঘটেছে। আটকা পড়া যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সড়ক দেবে যাওয়ার কারণ সম্পর্কে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, টানা দুই থেকে তিন দিনের বৃষ্টিতে সড়কের ঢাকা অংশের মাটি নরম হয়ে পড়ে। এরপর ওই অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় নরম মাটি সরে যায়। এতে কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয় এবং কিছু অংশ দেবে যায়।
তিনি আরও বলেন, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিচালিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে বিকল্প ডাইভারশন সড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে মাটি সরে গেছে, সেখানে ড্রিল করে প্রয়োজনীয় মেরামত করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী ৪ ঘণ্টা আগে গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয় ৪ ঘণ্টা আগে আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক… ৪ ঘণ্টা আগে কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক ৪ ঘণ্টা আগে ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব! ৪ ঘণ্টা আগে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’ ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’ ৪ ঘণ্টা আগে ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে ৪ ঘণ্টা আগে মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সাম… ৪ ঘণ্টা আগে খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি ৪ ঘণ্টা আগে পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর… ৫ ঘণ্টা আগে ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে… ৫ ঘণ্টা আগে শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা ১৭ ঘণ্টা আগে