সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা -গভর্নর
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকঋণের উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া তীব্র অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত বেশি সুদে ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করা উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করেছি।
রাজশাহী নগরের ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে গত জুমুয়াবার (২ অক্টোবর) বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, সাম্প্রতিক সময়ে দেশের তরুণদের যে উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ আমরা দেখেছি, সেই শক্তিকে দেশের অর্থনৈতিক কর্মকা-ে কাজে লাগানোর লক্ষ্যেই “উদ্যোগ” নামে একটি স্কিমের পরিকল্পনা করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়ে এই স্কিম প্রণয়ন করা হয়েছে। বর্তমানে স্কিমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এটির কার্যক্রম শুরু হবে।
গভর্নর মোস্তাকুর রহমান আরও বলেন, ১০ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় যাতে অধিক সংখ্যক প্রকৃত ও প্রান্তিক কৃষক সুবিধা পায়, সে লক্ষ্যে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে উত্তরবঙ্গের কৃষিপণ্য উৎপাদন পর্যায় থেকে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা পর্যন্ত সম্পূর্ণ কৃষি-মূল্য-শৃঙ্খলকে কার্যকর ও গতিশীল করতে ৩ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
সব ›
ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী
গ্যাস আমদানিতে অর্থনীতিতে বাড়তি চাপ, ঝুঁকিতে উন্নয়ন ব্যয়
আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও বিক্ষোভ করেছেন তৈরি পোশাক…
কাজ হারানোর শঙ্কায় ৭০ হাজার শ্রমিক
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আ’লীগ নেতাদের বৈঠকের গুজব!
‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
ব্যাংকের প্রতি অনাস্থা, টাকা যাচ্ছে ঘরে
মজুরি বোর্ডের সভা চলাকালীন শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলাকালে বোর্ডের কার্যালয়ের সাম…
খেলাপি ঋণ ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর…
ভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি
টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে। সোমবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে দে…
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।