হিমাগারের ভাড়া বৃদ্ধি:
সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ ও মানববন্ধন করছেন চাষিরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আগের দামে আলু সংরক্ষণের ব্যবস্থা না নিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) লালমনিরহাটের মহেন্দ্রনগরে মহাসড়কে বিক্ষোভ করেন চাষিরা।
এসময় তারা অভিযোগ করেন, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গতবছর কেজিপ্রতি ৪ টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এসময় আলু চাষি ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেন।
সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, হিমাগার মালিকরা কৃষকদের কোনো কিছু না জানিয়ে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেন। আমাদের দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ভাড়া না কমানো হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ ঘটনাস্থলে এসে আলু চাষিদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এসময় সে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেয় কৃষকদের।
সে আরও বলেছে, আগামীকাল লালমনিরহাট জেলার হিমাগার মালিকদের জরুরি বৈঠকের জন্য ডাকা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)