স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকারি অনুদানের অপেক্ষা না করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গ্রামবাসী। নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুই কিলোমিটার দীর্ঘ জমির আইলকে চলাচলের কাঁচা রাস্তায় রূপান্তর করেছেন তারা। এতে অবসান ঘটেছে তাড়াশের তালম ইউনিয়নের লাউতা ও গোন্তা গ্রামের প্রায় তিন হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাউতা ও গোন্তা গ্রামের সংযোগকারী একমাত্র পথটি ছিল মূলত জমির আইল। বর্ষা এলেই কাদা-পানিতে একাকার হয়ে যেত এই পথ। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ত লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। কাদার মধ্যে পিছলে পড়ে প্রায়ই তাদের বই-খাতা, স্কুলব্যাগ ভিজত এবং অনেক সময় বিদ্যালয়ে না গিয়ে মাঝপথ থেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হতো তারা। এছাড়া এলাকার কোনো অসুস্থ রোগী বা মৃতদেহ বহনের ক্ষেত্রেও গ্রামবাসীকে চরম বিপাকে পড়তে হতো।
এই দুর্ভোগ দূর করতে মানবিক দিক বিবেচনা করে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা আজাহার আলী মাস্টার। তিনি রাস্তার জন্য নিজের জমির একটি অংশ ছেড়ে দেন। এরপর যুবনেতা আশরাফুল ইসলামের নিজ অর্থায়নে ২০ জন শ্রমিকের সহায়তায় এবং স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে শুরু হয় মাটি ভরাটের কাজ।
জমিদাতা আজাহার আলী মাস্টার বলেন, আমার জমির কিছুটা অংশ দেওয়ার কারণে যদি এলাকার অসুস্থ মানুষ দ্রুত হাসপাতালে যেতে পারে এবং কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া সহজ হয়, তবে এর চেয়ে আনন্দের আর কিছু নেই।
মাটি ভরাট কাজের সমন্বয়ক আশরাফুল ইসলাম জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সম্পূর্ণ মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া একটি উদ্যোগ। শিশুদের নির্বিঘেœ স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করতেই এই প্রচেষ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)