বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৩ জন শিক্ষক শিক্ষা ছুটির নির্ধারিত মেয়াদ পার হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটির মোট ৪৫০ শিক্ষকের মধ্যে ৯৪ জন শিক্ষা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। তারা পিএইচডি বা পোস্টডক্টরাল গবেষণার কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে গেছেন। এই ৯৪ জনের মধ্যে ২৩ জনের ছুটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও তারা কর্মস্থলে ফেরেননি। তাদের পেছনে বেতন-ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ৩ কোটি ৫ লাখ টাকা খরচ হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, যদি তারা নির্ধারিত সময়ে চাকরিতে না ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সমুদয় বেতন-ভাতার টাকা ফেরত দিতে হবে।
বিদেশে থাকা ৯৪ শিক্ষকের বেশিরভাগেরই শিক্ষা ছুটির মেয়াদ এখনো শেষ হয়নি। যে ২৩ জন শিক্ষক মেয়াদ শেষেও কর্মস্থলে ফেরেননি, তাদের ইতোমধ্যে কয়েক দফা চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা এসব নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের চাকরিচ্যুত করে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। কর্মস্থলে না ফেরা শিক্ষকদের কাছ থেকে পাওনা টাকা আদায়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউজিসিও পদক্ষেপ নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে,
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশ নিয়ে গবেষণা কেবলই কাগজ-কলমে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম ওয়াসার ৫ হাজার কোটি টাকার মেগা সোয়ারেজ প্রজেক্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃত্রিম তন্তুর কাপড় আমদানিতে শর্ত শিথিল
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)