স্বাধীনতার পর ১০টি দেশের সঙ্গে ১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ
স্বাধীনতার পর থেকে ১০টি দেশের সঙ্গে ১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এছাড়া ১০টি দেশের সঙ্গে ২৭টি চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘প্রতিরক্ষা কূটনীতি’ সেমিনারে বিসের রিসার্চ ফেলো এএসএম তারেক হাসান শিমুল এ তথ্য জানান।
আর্মড ফোর্সেস ডিভিশনের সূত্র উদ্ধৃত করে তিনি জানান, চীনের সঙ্গে একটি, ফ্রান্সের সঙ্গে দুটি, ভারতের সঙ্গে পাঁচটি, জাপানের সঙ্গে একটি, কুয়েতের সঙ্গে একটি, কাতারের সঙ্গে দুটি, রাশিয়ার সঙ্গে দুটি, সৌদি আরবের সঙ্গে একটি, তুরস্কের সঙ্গে তিনটি এবং যুক্তরাজ্যের সঙ্গে একটি প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে একটি, চীনের সঙ্গে দুটি, ফ্রান্সের সঙ্গে একটি, ভারতের সঙ্গে ছয়টি, জাপানের সঙ্গে একটি, রাশিয়ার সঙ্গে পাঁচটি, সৌদি আরবের সঙ্গে তিনটি, তুরস্কের সঙ্গে তিনটি, যুক্তরাজ্যের সঙ্গে দুটি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি প্রতিরক্ষা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছে বাংলাদেশ।
রিসার্চ ফেলো তারেক হাসান জানান, বাংলাদেশের ফোর্সেস গোল ২০৩০ তে প্রতিরক্ষা আধুনিকীকরণ, প্রতিরক্ষা সামগ্রীর বহুমুখিকরণ ও প্রযুক্তি হস্তান্তর, এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার কথা বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।