স্বতন্ত্রদের বিরোধী দল হওয়ার সুযোগ দেখি না -শাজাহান খান
স্বতন্ত্র প্রার্থীদের সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ দেখেন না মাদারীপুর-২ আসনে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সংসদে আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করতে এসে শাজাহান খান সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
সাংবাদিকদের কাছে শাজাহান খান বলেন, স্বতন্ত্রদের বিরোধী দল হওয়ার কোনো সুযোগ আমি সংবিধান অনুযায়ী দেখি না।
দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি বিজয়ী হয়েছেন দলটির স্বতন্ত্র প্রার্থীরা।
তারপর রয়েছে জাতীয় পার্টি। ফলে সংসদে বিরোধী দল কে হবে, তা নিয়ে এখনো নানা আলোচনা চলছে।
তবে শপথ নিতে এসে স্বতন্ত্র প্রার্থীদের কেউ কেউ সাংবাদিকদের কাছে বলেছেন, তারা জোট গঠন করে বিরোধী দলের ভূমিকা নিতে পারেন। এ ব্যাপারেই শাজাহান বলেন, স্বতন্ত্রদের বিরোধী দলের ভূমিকা নেওয়ার সুযোগ নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।