স্থলবন্দর নিষেধাজ্ঞায় খাদ্য রপ্তানি আরও কমেছে
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৪ জুলাই, ২০২৫ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গত অর্থবছরে দেশের কৃষিপণ্য রপ্তানি কিছুটা বাড়লেও ভারতে রপ্তানি কমেছে। সম্প্রতি, ভোমরা ছাড়া দেশের সব স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাবার, পোশাক, ফল ও কোমল পানীয়সহ অন্যান্য পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ভারতে এসব পণ্যের রপ্তানি কমেছে।
স্থানীয় রপ্তানিকারকরা জাহাজীকরণে দেরি, ক্রমবর্ধমান সরবরাহ খরচ ও রপ্তানি কমে যাওয়ার কথা জানিয়েছেন। কারণ, পণ্যগুলো একটি বন্দর দিয়ে রপ্তানি করতে হয়। নতুন নিয়মে সব পণ্য পরীক্ষাগারে পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত অর্থবছরে বাংলাদেশ ৯৮৯ মিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করেছে। আগের অর্থবছরে তা ছিল ৯৬৪ মিলিয়ন ডলার।
শুকনো খাদ্যপণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৪ শতাংশ এবং চিনি ও কনফেকশনারি পণ্য রপ্তানি কমেছে ১৭ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে ভারতে ১৪৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইপিবির তথ্য অনুসারে, এর আগের অর্থবছরে তা ছিল ১৯২ মিলিয়ন ডলার।
রপ্তানি কমে যাওয়ার সঙ্গে স্থলবন্দরের মাধ্যমে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞার সরাসরি সম্পর্ক আছে।
ফলে, গত অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে সার্বিক প্রবৃদ্ধি হয়েছে ২.৫২ শতাংশ। গত অর্থবছরে তা ছিল ৩.৯ শতাংশ।
রপ্তানিকারকরা বলছেন, গত মে মাসে ভারত বাংলাদেশের ভোমরা ছাড়া অন্যসব স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ না করলে কৃষিপণ্য রপ্তানি আরেকটু বাড়ত।
রপ্তানিকারকরা সতর্ক করে বলেছেন, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের তৈরি পোশাক ছাড়া অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানোর প্রচেষ্টাকে হুমকিতে ফেলবে। বিশেষ করে, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি খাত বেশি ক্ষতিগ্রস্ত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনগুলো বাংলাদেশ সরকার ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)