স্থলপথে বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব পেট্রাপোলে
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
বাংলাদেশে স্থলপথে নির্দিষ্ট কিছু পণ্য বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। গত রোববার ওই নির্দেশিকার প্রভাব পড়লো উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে (বাংলাদেশের বেনাপোল)। তবে ঘোজাডাঙা স্থলবন্দরে স্বাভাবিক আছে বাণিজ্য।
পেট্রাপোল বন্দর সূত্রে খবর, রোজ প্রায় ১৫টি পণ্য বোঝাই ট্রাক ওপার বাংলা থেকে ভারতে আসত। সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই ব্যবসার পরিবেশ ফিরে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে বিজ্ঞপ্তি জারি করে ভারত সরকার জানিয়ে দিয়েছে, বাংলাদেশি পোশাক, খাবার, বিভিন্ন জিনিসপত্র আর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে না। প্যাকেটের পানীয়, কাঠের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিম বাংলার চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না।
বাংলাদেশের বস্ত্র এবং সুতির থান পেট্রাপোল এবং অন্য কোনও স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি হবে না। শুধু কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে সেগুলো এদেশে আসবে। এই নির্দেশিকায় পেট্রাপোল বন্দরে ৩৬টি ট্রাক দাঁড়িয়ে আছে।
এই বিষয়ে পেট্রাপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার বলেছে, ‘রেডিমেড পোশাক আমদানি বন্ধের নির্দেশিকা জারি হয়েছে। তার প্রভাব পড়ছে পেট্রাপোল বন্দরে। সমুদ্র বন্দরের মাধ্যমে পোশাক আমদানিতে খরচ বাড়বে এবং সময়ও বেশি লাগবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)