স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে
এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ বিষয়ে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতির) সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
এর আগে গত মঙ্গলবার আগামী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছে, ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করার সময়সূচি অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা (শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে)। সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এখন প্রায় এক মাস পর এই পরীক্ষা শুরু হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।