স্ত্রীসহ প্রাক্তন উমেদার মান্নানের নামে ২৪৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
নিজস্ব সংবাদদাতা:
স্ত্রীসহ বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের প্রাক্তন উমেদার আব্দুল মান্নান তালুকদারসহ আরও ৪ জনের নামে ২৪৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য জানান।
মামলার অন্য অভিযুক্তরা হলো- আনিসুর রহমান (৬২), সালেহা বেগম এবং আব্দুল মান্নান তালুকদারের স্ত্রী জেসমিন নাহার।
সিআইডি জানায়, আসামিদের বিরুদ্ধে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের জন্য উচ্চ মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৯ হাজার ৯৬৭ জন সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৪৫ কোটি ২৩ লক্ষ ৩৩ হাজার টাকা আমানত গ্রহণ করে অন্যত্র স্থানান্তর সংক্রান্ত মানিলন্ডারিং অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা নিজ মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে লিজের নামে স্থানান্তর করেন। প্রতারণার ঘটনা প্রাথমিক অনুসন্ধানে সত্য প্রমাণিত হওয়ায় সিআইডি বাদী হয়ে আব্দুল মান্নানসহ আরও ৪ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মামলা রুজু করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।